তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০২:২৪ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

টাবুর শুটিং শুরু

বলিউড অভিনেত্রী টাবু। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী টাবু। ছবি : সংগৃহীত

বলিউড তারকা অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শনের নতুন সিনেমা ‘ভূত বাংলা’। এর কাজ ২০২৪ সালের শেষের দিকে শুরু হয়। সিনেমাটির সঙ্গে আগেই যুক্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী টাবু। এবার শুরু করলেন শুটিং।

টাবু শুটিংয়ের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘হাম ইহা বান্ধ হে’। যার বাংলা অর্থ, ‘আমি এখানে বন্দি’।

এর আগে সিনেমাটি এ বছর মুক্তির কথা ছিল। এরপর মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয় ২০২৬ সালের ২ এপ্রিল। এ সিনেমা দিয়ে দীর্ঘ দুই যুগ পর অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ছবিতে আবারও দেখা যাবে টাবুকে।

এর আগে ২০০০ সালে প্রিয়দর্শনের ছবি ‘হেরা ফেরি’-তে অক্ষয় কুমার ও টাবুকে একসঙ্গে দেখা গিয়েছিল।

‘ভূত বাংলা’ ছবিতে টাবুকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করছেন অক্ষয় কুমার। ছবিতে অক্ষয় কুমার, টাবু ছাড়া আছেন পরেশ রাওয়াল, ভামিকা গাব্বি, রাজপাল যাদব ও আসরানি। অক্ষয় কুমার এখন ‘ভূত বাংলা’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবির লাগাতার শুটিং চলছে। এ বছর এপ্রিলের মধ্যে এই ভৌতিক হাসির ছবির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।

টাবুকে সবশেষ অভিনয় করতে দেখা যায় রাজেশ কৃষ্ণনের ‘ক্রু’ সিনেমায়। এতে বিমানসেবিকার চরিত্রে অভিনয় করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১০

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১২

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৩

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৪

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৫

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৬

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৭

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৮

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৯

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X