তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:৩৬ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

ফের মুক্তি পাচ্ছে ‘ইন্টারস্টেলার’

ফের মুক্তি পাচ্ছে ‘ইন্টারস্টেলার’। ছবি: সংগৃহীত
ফের মুক্তি পাচ্ছে ‘ইন্টারস্টেলার’। ছবি: সংগৃহীত

ক্রিস্টোফার নোলান। হলিউড এই নির্মাতার নাম শুনলেই দর্শকের মাথায় আসে কালজয়ী সব সিনেমা। যার মধ্যে একটি ‘ইন্টারস্টেলার’। ২০১৪ সালে মুক্তি পাওয়া এই সাই-ফাই ফের মুক্তি পাচ্ছে। শুরু হয়েছে অগ্রিম বুকিং। ম্যাথিউ ম্যাককনাহে ও অ্যান হ্যাথাওয়ে অভিনীত সায়েন্স ফিকশনধর্মী সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকের উন্মাদনা শুরু হয়েছে। অনলাইনে এরই মধ্যে ৫০ হাজার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ইন্টারস্টেলার সিনেমায় নোলান স্রোতের বিপরীতে গিয়ে কাজ করেছেন। ম্যাথিউ ম্যাককনাফি তার ‘কুপার’ চরিত্রটি দক্ষতার সঙ্গে সামনে এনেছিলেন; কিন্তু নোলানের সামনে ছিল অন্য প্রতিবন্ধকতা। ডিজিটাল যুগের বাতাসের মধ্যে বসেও তিনি বেছে নেন সেলুলয়েড।

‘ইন্টারস্টেলার’ হলো এক মহাকাব্যিক মহাকাশ অভিযানের গল্প, যেখানে মানব সভ্যতা বিলুপ্তির পথে। পৃথিবী বাসযোগ্য না থাকায় একদল মহাকাশচারী নতুন পৃথিবীর সন্ধানে যাত্রা শুরু করে। এই ছবিটি ব্ল্যাকহোল, টাইম ডাইলেশন, গ্র্যাভিটি, এবং স্পেস-টাইম থিওরির মতো জটিল বিজ্ঞানকে অবিশ্বাস্য সিনেম্যাটিক ভিজ্যুয়াল এবং আবেগঘন গল্পের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে।

ম্যাথিউ ম্যাককনাফি ছাড়া এতে আরও অভিনয় করেছেন অ্যানি হ্যাথওয়ে, জেসিকা চাস্টেইন, এলেন বারস্টিন প্রমুখ। ২০১৪ সালের ৭ নভেম্বর মুক্তি পাওয়া ছবিটির বক্স অফিস কালেকশন ৭৩১ মিলিয়ন মার্কিন ডলার। সিনেমাটি এ বছরের ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১০

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১১

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

১২

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

১৩

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

১৪

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

১৫

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

১৬

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

১৭

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

১৮

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

১৯

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

২০
X