তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১২:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

চরিত্রটিতে ডুবে ছিলাম : আনিকা আইরা

চরিত্রটিতে ডুবে ছিলাম : আনিকা আইরা

তরুণ প্রজন্মের অভিনেত্রী আনিকা আইরা। যার পুরো নাম আনিকা বিনতে কামাল আইরা। পড়ছেন ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে। অভিনয়ের প্রতি ভীষণ ভালো লাগা নিয়ে আজ থেকে কয়েক বছর আগে মিডিয়াতে ফটোশুট, মডেলিং দিয়ে আনিকা আইরার কাজ শুরু। এরপর অভিনয়ে তার সুযোগ আসে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশনায় নাটকে অভিনয় করার। ‘মনের সাথী’ নামে নাটকটির মাধ্যমে দর্শকের নজর কাড়েন আনিকা।

একই পরিচালকের ‘লাইক ফাদার লাইক সন’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন তামিম মৃধা। এরপর তাকে দেখা যায় মারুফ হোসেন সজীবের ‘আমার বউ সব জানে’, ‘আমি এখানেই থাকবো’, রুবলে আনুশের, ‘দেখা হওয়ার কথা ছিলো’, মুহাম্মদ মিফতাহ আনানের ‘আপন যে জন’ নাটকে। এসব নাটকে তার ন্যাচারাল অ্যাক্টিং দর্শককে মুগ্ধ করে। নিজের অভিনয়ের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায় আনিকা আইরার। যে কারণে এরই মধ্যে কাজ শেষ হওয়া ‘কাঠ গোলাপের বিয়ে’ নিয়ে আনিকা ভীষণ আশাবাদী। এই নাটকের গল্প মো. ফরিদ উদ্দিন ও স্বপ্নীল চক্রবর্ত্তীর। নির্মাণ করেছেন মো. ফরিদ উদ্দিন।

নাটকটি আগামী ভালোবাসা দিবসে প্রচারে আসবে বলে নিশ্চিত করে আনিকা আইরা বলেন, ‘ধন্যবাদ জানাই রাজ ভাইকে, তার কারণেই অভিনয়ের দুনিয়ায় আমার সুন্দর যাত্রা। তার নির্দেশিত দুটি নাটকে অভিনয় করেই প্রথমদিকে অর্থাৎ ২০২২ সালে বেশ সাড়া পেয়েছিলাম। এর পরের নাটকগুলোর জন্যও খুব সাড়া পেয়েছি। তবে কাঠ গোলাপের বিয়ে-নাটকটির গল্প এবং আমার চরিত্র এক কথায় অন্যরকম। গল্পটাই আসলে এত চমৎকার যে, শুটিংয়ের সময় নিজের চরিত্রেই ভীষণ মগ্ন ছিলাম আমি। শুটিংয়ের পরেও যেন চরিত্রটিতে ডুবে ছিলাম। যে কারণে এ নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এখন অভিনয়ের প্রতি আমি আরও বেশি মনোযোগী। সিনিয়র শিল্পীদের কাছ থেকে অভিনয় শেখারও প্রবল আগ্রহ থাকে আমার। জানি না আগামীটা কেমন, তবে একজন সুঅভিনেত্রী হওয়ার প্রবল ইচ্ছা, স্বপ্ন আমার। সবার দোয়া চাই, সহযোগিতা চাই।’ এরই মধ্যে আনিকা শেষ করেছেন আদনান সৈকতের ‘পড়িবার পরিকল্পনা’ নাটকের কাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১০

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১১

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৩

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৪

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৫

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৬

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৭

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৮

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

২০
X