তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ পিএম
প্রিন্ট সংস্করণ

মুক্তি পাচ্ছে গাগার ‘মেহ্যাম’

মুক্তি পাচ্ছে গাগার ‘মেহ্যাম’

জনপ্রিয় মার্কিন পপ তারকা লেডি গাগা (স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা) আগামী ৭ মার্চ প্রকাশ করতে যাচ্ছেন তার সপ্তম মিউজিক অ্যালবাম ‘মেহ্যাম’। সোমবার (২৭ জানুয়ারি) রাতে নিউইয়র্ক এবং লাস ভেগাসে বিলবোর্ডের মাধ্যমে এমন ঘোষণা দেওয়া হয়। খবর: ভ্যারাইটি

অ্যালবামটির ব্যাপারে লেডি গাগা বলেন, ‘এ অ্যালবামটি শুরু হয়েছিল আমার সেই ভয়কে মোকাবিলা করার মাধ্যমে, যেটি আমি প্রথমদিকে পপ মিউজিকের প্রতি অনুভব করতাম এবং যে গানগুলো আমার শুরুর দিকের ভক্তরা ভালোবাসতেন।’ তিনি আরও বলেন, ‘সৃজনশীল এই কাজটি ছিল একটি ভাঙা আয়না ফের জোড়া লাগানোর মতো ঘটনা। যদিও আপনি টুকরোগুলো ঠিকভাবে জোড়া দিতে পারবেন না, তবে আপনি নতুনভাবে সুন্দর কিছু তৈরি করতে পারবেন, যা তার নিজস্বতার মাধ্যমে অসাধারণ হয়ে উঠবে।’

আসন্ন অ্যালবামে মোট ১৪টি গান থাকবে, যার মধ্যে পূর্বে প্রকাশিত ‘ডিজিস’ এবং ‘ডাই উইথ এ স্মাইল’ গান দুটি আগেই রিলিজ হয়েছিল।

এদিকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ‘ফায়ার এইড’ কনসার্টে অংশগ্রহণ করার কথা রয়েছে লেডি গাগার। এই কনসার্টে তার পাশাপাশি বিলি আইলিশ, অলিভিয়া রদ্রিগো, স্টিভি নিক্স, জোনি মিচেলসহ অন্য শিল্পীরা মঞ্চ মাতাবেন। ‘ফায়ার এইড’ কনসার্টের মূল উদ্দেশ্য হলো লস অ্যাঞ্জেলসে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষ এবং কমিউনিটির জন্য তহবিল সংগ্রহ করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১০

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১১

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

১২

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

১৩

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

১৪

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

১৫

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

১৬

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

১৭

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

১৮

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

১৯

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

২০
X