তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

মাতৃভাষা দিবসে মৌ খানের ‘বান্ধব’

মাতৃভাষা দিবসে মৌ খানের ‘বান্ধব’

চিত্রনায়িকা মৌ খান। সিনেমায় নিয়মিত অভিনয় করছেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (২১ ফেব্রুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘বান্ধব’ সিনেমা। অনুপম কথাচিত্র প্রযোজিত ও সুজন বড়ুয়া পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্পূর্ণ মৌলিক গল্পের এ ছবি ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প নিয়ে নির্মাণ হয়েছে। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। নিজের চরিত্র নিয়ে এ নায়িকা বলেন, ‘আমি কমার্শিয়াল সিনেমায় অভিনয় করে অভ্যস্ত। যার কারণে সবসময় গ্ল্যামারস লুকেই দর্শক পেয়েছে আমাকে। কিন্তু এবার আমাকে একজন অভিনেত্রী হিসেবে দেখবে সবাই, যা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। এই প্রথম নায়িকা নয়, একজন অভিনেত্রী হিসেবে কাজ করেছি। পুরো জার্নিটাই ছিল চ্যালেঞ্জিং। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। বাকিটা দর্শক সিনেমা মুক্তির পর বলবে।’ মৌ খান ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, জয়রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খানসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X