তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০২:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

হাসানের ‘বাজার গরম’

হাসানের ‘বাজার গরম’

‘ব্যবসার পরিস্থিতি’ গানটির কথা নিশ্চয়ই মনে আছে সবার? গত বছর এই গান দিয়ে ভাইরাল হয়েছিলেন আলী হাসান। করোনা মহামারির পরপর ব্যবসায়িক মন্দার কথা তুলে ধরে গানটি করেছিলেন তিনি। হার্ডওয়্যার ব্যবসা থাকার সময় নিজের অভিজ্ঞতা থেকেই গানটি লিখেছেন এই র‌্যাপার। বছর ঘুরতেই আবারও গান নিয়ে ভাইরাল তিনি। এবার তার গানের বিষয় সাম্প্রতিক বাজারের হালচাল। গানটির শিরোনাম ‘বাজার গরম’। এ গানের কথায় উঠে এসেছে বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনের হাঁসফাঁস। জি সিরিজের ব্যানারে গানের ভিডিও বানিয়েছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর।

নতুন গানটি প্রসঙ্গে আলী হাসান বললেন, ‘ব্যবসার পরিস্থিতি গানের পর সবাই চাচ্ছিলেন পুরো টিম মিলে একটা গান করি। আমারও ইচ্ছা ছিল। তবে এতজন শিল্পী মিলে একটি গান গাইতে হলে ভালো কনসেপ্ট লাগে, আইডিয়া লাগে। সাত মাস আগে বাজার পরিস্থিতি নিয়ে গানটির পরিকল্পনা করি। অনেক দিন ধরেই লক্ষ করছিলাম, বাজারে গিয়ে সবার নাজেহাল অবস্থা। প্রয়োজনীয় সব জিনিস কেনার আগেই টাকা শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে মধ্যবিত্তরা বেশ বিপাকে আছেন। সরকার চেষ্টা করেও বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে। এসব সিন্ডিকেটের প্রতিবাদ জানাতেই এবারের গানটি করা।’

এ ছাড়া সামনেই ‘নানা-নাতি’ নামের নতুন আরেকটি গান প্রকাশ পাবে বলে জানান আলী হাসান। এ গানে উঠে আসবে আগের সময় আর বর্তমান সময়ের পার্থক্যের কথা। দুই প্রজন্মকে এক সুতায় গাঁথার চেষ্টা করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১০

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১১

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১২

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৩

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৪

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৫

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৬

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৭

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৮

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৯

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০
X