কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া, কারণ কী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে করা সব ধরনের চুক্তি বাতিল করেছে সোমালিয়া। সোমবার (১২ জানুয়ারি) এ ঘোষণা দেয় দেশটির সরকার।

বাতিল হওয়া চুক্তির মধ্যে রয়েছে বন্দর পরিচালনা, নিরাপত্তা সহযোগিতা ও প্রতিরক্ষা সংক্রান্ত সব সমঝোতা। বিশেষ করে বারবেরা, বসাসো ও কিসমায়ো বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সব চুক্তি বাতিল করা হয়েছে।

সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুআল্লিম ফিকি বলেন, ইউএইয়ের কিছু কর্মকাণ্ড সোমালিয়ার সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করছে—এমন বিশ্বাসযোগ্য তথ্য ও প্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিসেম্বরে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পর এই সিদ্ধান্ত এলো। সোমালিল্যান্ড সোমালিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্বঘোষিত স্বাধীন অঞ্চল, যা ১৯৯১ সালে আলাদা হলেও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।

এ ছাড়া সম্প্রতি ইয়েমেনের সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের নেতা আইদারুস আল-জুবাইদি সোমালিল্যান্ডের বারবেরা বন্দর হয়ে ইউএই সফর করেন। এ ঘটনাও আলোচনার জন্ম দেয়।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X