কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:১০ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

ইরানে বিক্ষোভে নিহত বেড়ে কত দাঁড়াল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬৪৮ জন নিহত হয়েছেন। এমন তথ্য জানিয়েছে ইরান হিউম্যান রাইটস নামের একটি মানবাধিকার সংস্থা। সোমবার (১২ জানুয়ারি) সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাধারণ মানুষকে রক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেন, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। তার দাবি, কিছু হিসাবে এই সংখ্যা ৬ হাজার ছাড়াতে পারে। তবে প্রায় চার দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় সঠিক তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে ইরানের সংসদ বিক্ষোভের জন্য বিদেশি শক্তিকে দায়ী করেছে। সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম আজিজি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

তিনি দাবি করেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বড় ধরনের নিরাপত্তা সংকট নেই বলেও জানান তিনি। আজিজির মতে, বিক্ষোভে নিহতদের বেশির ভাগই বিদেশি শক্তির নির্দেশে কাজ করা গোষ্ঠীর হামলায় মারা গেছে। তিনি একে ‘ইরানি জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী যুদ্ধ’ বলে উল্লেখ করেন।

সোমবার দেশজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। সরকারি আহ্বানে তারা বিক্ষোভকারীদের নিন্দা জানান এবং সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন।

গত ২৮ ডিসেম্বর ইরানে অর্থনৈতিক বিক্ষোভ শুরু হয়। ওই দিন ইরানি রিয়ালের মূল্য নেমে আসে এক ডলারে প্রায় ১৪ লাখ ৫০ হাজার রিয়ালে। এতে খাদ্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি বেড়ে যায়। এরপর থেকেই দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, অভিযোগ ব্ল্যাকমেইলের

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

১০

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১১

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১২

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১৩

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১৪

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৫

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৭

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৮

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৯

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

২০
X