তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৩ এএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

দেশ-বিদেশে ব্যস্ত ‘আই কিংস’

ব্যান্ড দল ‘আই কিংস’। ছবি: সংগৃহীত
ব্যান্ড দল ‘আই কিংস’। ছবি: সংগৃহীত

দেশীয় সংগীতের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। শুধু একজন গায়ক হিসেবেই নয়, একজন সুরকার, সংগীত পরিচালক হিসেবেও ইমরান বেশ খ্যাতি অর্জন করেছেন। আজ থেকে এক দশকেরও বেশি সময় আগে ইমরান, জনি, জিতু, মিঠু ও কাইয়ূম—এই পাঁচজন মিলে ব্যান্ড দল ‘আই কিংস’ গঠন করেছিলেন। এরপর থেকে যখন যেখানে ইমরান স্টেজ শোতে পারফর্ম করতে গিয়েছেন নিজের দলকে সঙ্গে নিয়েই পারফর্ম করেছেন, দেশ-বিদেশের সংগীত পিপাসুদের গানে গানে মুগ্ধ করেছেন। ‘আই কিংস’ প্রথম স্টেজ শো করেছিল মালয়েশিয়া। এরপর থেকে আজ অবধি দেশের বাইরে জাপান, আমেরিকা, লন্ডন, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, বাহরাইন, থাইলান্ডসহ আরও বহু দেশে শো করেছে ‘আই কিংস’। দেশের মধ্যে প্রায় ৫০টি জেলায় শো করেছে তারা। গতকালও ঢাকায় বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারফর্ম করে ‘আই কিংস’। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও ঢাকার আশপাশের জেলাগুলোয় স্টেজ শোতে ব্যস্ত থাকবে ‘আই কিংস’। তবে দলের ড্রামার সজল কুমার সাহা মিঠু জানান, চলতি বছরে তাদের দলে লিড গিটারিস্ট হিসেবে মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) যোগ দিয়েছেন। এর আগে এই স্থানে ছিলেন জিতু। দলে ভোকালিস্ট হিসেবে আছেন মো. মাহমুদুল হক ইমরান (ইমরান মাহমুদুল), বেজ গিটারে আছেন জাহাঙ্গীর আলম জনি, ড্রামসে আছেন সজল কুমার সাহা মিঠু, কি-বোর্ডে আছেন মো. কাইয়ূম খান ও লিড গিটারে আছেন মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র)। ‘আই কিংস’-এর এই সেটআপ আগামী ঈদে অর্থাৎ আগামী ৩১ মার্চ কাতারে, ১৯ এপ্রিল মালয়েশিয়া, ২৭ এপ্রিল সিঙ্গাপুর, ১ ও ৮ মে সৌদি আরবে স্টেজ শোতে পারফর্ম করবে। এ ছাড়া ইউরোপ আমেরিকায় ষ্টেজ শোতে পারফর্ম করা নিয়ে আলাপ চলছে। ‘আই কিংস’র ভোকালিস্ট ইমরান বলেন,‘ জিতু ভাই আমেরিকা চলে যাওয়ার কারণে তার স্থলাভিষিক্ত হলেন শুভ্র। তা না হলে আমাদের দল যা ছিল ঠিক তাই থাকত। তার পরও আই কিংস নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে এ বছর থেকে। আগামী ঈদ থেকে আই কিংস দেশের বাইরে স্টেজ শোতে পারফর্ম শুরু করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১০

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১২

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৩

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৪

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৫

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৬

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৯

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

২০
X