তামজিদ হোসেন।
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৩ এএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৩ পিএম
প্রিন্ট সংস্করণ

মুক্তি প্রতীক্ষায় কাজলের দুই সিনেমা

অভিনেত্রী কাজল আগারওয়াল। ছবি: সংগৃহীত
অভিনেত্রী কাজল আগারওয়াল। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির সুপারস্টার অভিনেত্রী কাজল আগারওয়াল। পর্দায় তার উপস্থিতি সবসময়ই দর্শকের জন্য উপভোগ্য। বহু হিট সিনেমা উপহার দিয়ে জয় করে নিয়েছেন জনপ্রিয়তার শীর্ষস্থান। তারই ফল স্বরূপ এ বছর বহুল প্রতীক্ষিত দুটি সিনেমা দিয়ে পর্দায় ফিরতে চলেছেন এই সুন্দরী। কালবেলার আজকের আয়োজনে থাকছে কাজলের আসন্ন সিনেমা দুটির গল্প। লিখেছেন, তামজিদ হোসেন।

সিকান্দার

চলতি বছরের মার্চে মুক্তি পেতে চলেছে এ আর মুরুগাদস পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। এই ছবিতে বলিউড সুপারস্টার সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। বিরতির পর বড় পর্দায় কাজলের এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।‘সিকান্দার’ ছবির গল্প এক সাহসী যুবকের লড়াই নিয়ে। অন্যায়ের জালে বন্দি একটি দেশে সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য ক্ষমতাশালী দুর্নীতির নেটওয়ার্কের মুখোমুখি হয় সেই যুবক। প্রচলিত নিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়বিচারের জন্য সংগ্রাম করতে গিয়ে তার জীবনে আসে প্রেম, যা গল্পকে আরও রোমাঞ্চকর করে তোলে।ছবিটিতে কাজল আগারওয়ালের পাশাপাশি আরও অভিনয় করেছেন পুষ্পা খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা, প্রতীক পাতিল বাব্বর, বর্ষীয়ান অভিনেতা সত্যরাজসহ অনেকেই। শক্তিশালী তারকাবহুল এই ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। গত বছরের জুন মাসে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং, যা বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে। সিনে-বিশ্লেষকদের মতে, এই সিনেমার মাধ্যমে বলিউডে কাজল আগারওয়াল আবারও দারুণ সাড়া ফেলবেন। তার অনবদ্য অভিনয় আর সালমান খানের সঙ্গে জুটির নতুন কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করবে বলেই আশা করা হচ্ছে।

দ্য ইন্ডিয়া স্টোরি

‘দ্য ইন্ডিয়া স্টোরি’ একটি হৃদয়ছোঁয়া ও তীব্র নাটকীয় চলচ্চিত্র, যা কীটনাশক কোম্পানিগুলোর বড় ধরনের কেলেঙ্কারি এবং তার অন্ধকার ও বিতর্কিত দিকগুলো ঘিরে আবর্তিত। শক্তিশালী গল্প ও চমৎকার অভিনয়ের মাধ্যমে ছবিটির একটি গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুকে সামনে নিয়ে আসতে চলেছেন অভিনেত্রী কাজল আগারওয়াল। চেতন ডি কে পরিচালিত এই ছবিতে কাজলের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়াস তালপাড়ে, মুরলি শর্মাসহ আরও অনেকে। চলচ্চিত্রটি সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিকে কাজলকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তি প্রাপ্ত সত্যভামা সিনেমায়। চলচ্চিত্রটি পরিচালনা করেন সুমন চিক্কালা। মুক্তি প্রাপ্ত এ সিনেমায় দেখা যায় এসিপি সত্যভামা (কাজল) একটি নিখোঁজ ব্যক্তির মামলার তদন্ত করতে গিয়ে অন্ধকারে ঢাকা শহরগুলোর মাঝে লুকিয়ে থাকা ভয়ংকর সত্যের মুখোমুখি হন। তদন্তের প্রতিটি ধাপে তার অতীতের স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। উচ্চ ঝুঁকিপূর্ণ এই অনুসন্ধানের মাঝেও তিনি সত্য উদ্ঘাটন ও নিজেকে মুক্তির পথে নিয়ে যেতে মরিয়া হয়ে লড়াই চালিয়ে যান আর এভাবেই এগোতে থাকে সিনেমাটির কাহিনি। এ ছবিতে আরও অভিনয় করেছেন নবীন চন্দ্র, প্রকাশ রাজ, হর্ষবর্ধনসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১০

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১১

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১২

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৩

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৪

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৫

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৬

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৭

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৮

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৯

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

২০
X