বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় আহত কাজল, যা জানা গেল

কাজল আগারওয়াল । ছবি : সংগৃহীত
কাজল আগারওয়াল । ছবি : সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল না কাজল আগারওয়াল। দুদশকেরও বেশি সময় ধরে তিনি রুপালি পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছেন বহু ভক্তের হৃদয়। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে, জায়গা বদলালেও তার অভিনয়ের মাধুর্য এখনো রয়েছে অটুট। তবে গুঞ্জন রয়েছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে এ বিষয়ে জানা যায়, সম্প্রতি একটি গুজব ছড়িয়ে পড়ে, কাজল নাকি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। খবরটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, এবং মুহূর্তেই তার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রার্থনা, উদ্বেগ এবং ভালোবাসার বার্তায় ভরে যায় কমেন্ট সেকশন। এমনকী কিছু সংবাদমাধ্যমও এই খবরকে যাচাই না করেই প্রচার করতে শুরু করে।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানান, ‘আমি এখন ব্যস্ত, পরে যোগাযোগ করব।’ এই সংক্ষিপ্ত অথচ স্পষ্ট বার্তার মাধ্যমে অভিনেত্রী জানিয়ে দেন, তিনি সুস্থ, নিরাপদে রয়েছেন। এবং গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন।

এদিকে তার ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্য শেয়ার করা প্রোমোশনাল পোস্টও এই কথার প্রমাণ। এমনকী জানা গেছে, তিনি সম্প্রতি মালদ্বীপে স্বামী গৌতম কিচলুর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন।

উল্লেখ্য, ২০০৪ সালে ‘কিউ হো গায়া না’ ছবির হাত ধরে প্রথম বলিউডে যাত্রা শুরু করেন কাজল। এর পর ‘থুপাক্কি’-তে তার অ্যাকশন-রোম্যান্স, ‘কোমালি’তে কমেডির ছোঁয়া, ‘হে সিনামিকা’-তে কাজল নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন।

এদিকে সামনে কাজল অভিনীত ‘দ্য ইন্ডিয়ান স্টোরি’, ‘ইন্ডিয়ান ৩’, এবং ‘রামায়ণ: দ্য ইন্ট্রোডাকশন সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X