তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪২ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

রোজার ঈদে অমির ‘ফিমেল ৫’

রোজার ঈদে অমির ‘ফিমেল ৫’

নির্মাতা কাজল আরেফিন অমির বিগত বছরগুলোতে বেশ কয়েকটি কাজ দর্শকপ্রিয়তা পেয়েছে, যার মধ্যে একটি নাটক ‘ফিমেল’। এরই মধ্যে এর চার পর্ব প্রকাশ হয়েছে। এবার আসছে পঞ্চম কিস্তি। ঈদুল ফিতরের জন্য নির্মাণ করা হচ্ছে।

রাজধানীর ব্যাটারি গলি নামে এক মহল্লার গল্প নিয়ে ‘ফিমেল’ নাটকটি নির্মাণ করে আসছেন অমি। যেখানে তিনি ‘লাবু কমিশনার’, ‘কুত্তা মিজান’, ‘এতিম আকবর’, ‘মুদি আনোয়ার’, ‘বডি সোহেল’ ও ‘ড্যান্সার শাহলম’ চরিত্রগুলোকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছেন। এবারও এ চরিত্র নিয়েই আসছে ‘ফিমেল ৫’। যার শুটিং শুরু হবে রোজার মধ্যে। নির্মাতার ঘনিষ্ঠ একজন এমনটাই জানিয়েছেন কালবেলাকে।

সূত্রটি জানায়, অমির হাতে এখন বেশ কয়েকটি কাজ রয়েছে, যার মধ্যে ‘ফিমেল ৫’ একটি। এটি তিনি ঈদুল ফিতরের জন্য প্রস্তুত করছেন। সব ধরনের কাজ শেষ এখন শুধু শুটিং হবে। এ নাটকের জনপ্রিয় চরিত্রগুলো এবারও থাকবে। এর মধ্যে চমক হিসেবে এবারও নতুন এক থেকে দুটি চরিত্র রাখা হবে বলেও নিশ্চিত করে সূত্রটি।

দর্শক চাহিদায় ‘ফিমেল’ নাটকের প্রতিটি কিস্তিই দর্শক জনপ্রিয়তা পেয়েছে। তাই এবারের পর্ব নিয়েও বেশ আশাবাদী সবাই। তবে নতুন এ পর্ব নিয়ে ২০২৪ সালের শেষের দিকে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেন অমি। সে সময় তার ফেসবুক পেজ থেকে ফাইভ লিখে পোস্ট দিলে শুধু সেখানেই লক্ষাধিক লাইক পড়ে। মন্তব্য দেখা যায় ৩৩ হাজারের বেশি। শেয়ার হয় প্রায় ৫ হাজারের মতো। এরপর অমি বলেন, ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি, আবার ফিমেল ফাইভও বানাতে পারি। কোনটি আগে বানাব সেটি কিছুদিন পর জানাব। তবে দর্শক যেটা বেশি চাইবে সেটা আগে বানাব। তার কথা অনুযায়ী আগে আসছে ‘ফিমেল ৫’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১০

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১১

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১২

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১৩

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৪

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১৫

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১৬

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

১৭

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

১৮

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

১৯

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

২০
X