তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৯:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

ঈদের ধারাবাহিকে লাবণ্য

ঈদের ধারাবাহিকে লাবণ্য

আসছে রোজার ঈদে দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে বৃন্দাবনের দাসের রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মধুমালা’। নাটকটির অন্যতম একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেত্রী লাবণ্য লিজা। সকাল আহমেদের নির্দেশনায় এই ধারাবাহিকে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

লিজা বলেন, ‘অভিনয় আমার পেশা। মনেপ্রাণে অভিনয়কে ভালোবাসি। যে কারণে যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন চেষ্টা থাকে ভালোভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে। বলা যায় নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে একধরনের চ্যালেঞ্জ কাজ করে আমার মনে। মধুমালা সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকটিতে আমি আমার চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভীষণ ভালো লাগবে।’ এই ধারাবাহিকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রাণ রায়।

লাবণ্য লিজা আরও জানান, সকাল আহমেদের পরিচালনায় ‘বিশ্বাস বনাম সরকার’ শিরোনামের আরও একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন, যা শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।

এ ছাড়া সম্প্রতি লিজা অভিনীত সালাহ উদ্দিন লাভলুর ‘লাল পিঁপড়া কালো পিঁপড়া’, বর্ণনাথের ‘বাবার আশ্রয়’, ‘বাবার কষ্ট’, ‘মায়ের ছেলে সন্তান’, ফজলুর রহমান চৌধুরীর ‘সোহাগের সংসার’, ‘শালী আমার মনের মতো’ ইত্যাদি নাটকে অনবদ্য অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১০

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১১

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১২

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৩

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৪

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৬

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৭

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৮

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৯

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

২০
X