তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১১:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

মুক্তির অপেক্ষায় অ্যাজটেক ব্যাটম্যান: ক্ল্যাশ অব এম্পায়ার

মুক্তির অপেক্ষায় অ্যাজটেক ব্যাটম্যান: ক্ল্যাশ অব এম্পায়ার

বছরটি যেন অ্যানিমেশনপ্রেমীদের জন্য বিশেষ কিছু। একের পর এক জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করছে বিশ্বের অন্যতম বৃহৎ বিনোদন ইন্ডাস্ট্রি হলিউড। এবার সেই ধারাবাহিকতায় মুক্তি পেতে চলেছে আলোচিত সিনেমা ‘অ্যাজটেক ব্যাটম্যান: ক্ল্যাশ অব এম্পায়ার’।

অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই চলচ্চিত্রটি যৌথভাবে নির্মাণ করেছে অ্যানিমা ও ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশন।

ছবিটির গল্প আবর্তিত হয়েছে একজন অ্যাজটেক তরুণ ছেলে ইয়োহুয়ালি কোয়াটলকে ঘিরে, যে ভয়াবহ ট্র্যাজেডির শিকার হয়। গল্প অনুযায়ী, স্প্যানিশ বিজেতারা তার বাবাকে হত্যা করে। এরপর প্রাপ্তবয়স্ক হয়ে কোয়াটল রাজা মক্টেজুমায়ের দরবারে একজন পুরোহিত হিসেবে কাজ শুরু করে। পাশাপাশি সে মন্দির টসিনাকানে তার সহকর্মী পুরোহিতদের সঙ্গে মিলে অস্ত্র ও সরঞ্জাম তৈরিতে মনোনিবেশ করে। পরবর্তী সময়ে সে তার বাবার হত্যাকারী স্প্যানিশ আগ্রাসীদের মোকাবিলা করতে ‘ব্যাটম্যান’ নামে মুখোশধারী রূপ ধারণ করে। এভাবেই সিনেমার গল্প এগিয়ে যাবে। ছবিটি নির্মাণ করেছেন জুয়ান মেজা-লিয়ন। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় তারকা আলভারো মোর্তে, হোরাসিও গার্সিয়া রোজাস, ওমর কাপারোসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি এ বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X