তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১০:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

সুদিন আসছে আমার: অলংকার

অভিনেত্রী অলংকার চৌধুরী। ছবি: সংগৃহীত
অভিনেত্রী অলংকার চৌধুরী। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে মিউজিক ভিডিওতে একের পর এক মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় এসেছেন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। আছে নাটকের ব্যস্ততাও। সেই ধারাবাহিকতায় আগামী ঈদে অলংকার চৌধুরীকে নতুন তিনটি গানের মিউজিক ভিডিওর পাশাপাশি দেখা যাবে নাটকেও।

আসছে ঈদে অলংকারের প্রচার নিশ্চিত হওয়া নাটকের তালিকায় রয়েছে জিয়াউদ্দিন আলমের ‘চোরের সার্টিফিকেট’ ও শুভ্র আহমেদের ‘নাটক কম করো প্রিয়’। প্রথমটিতে তার বিপরীতে আছেন আফজাল সুজন এবং দ্বিতীয়টিতে তার বিপরীতে আছেন শিবলী নোমান। এ ছাড়া আরও বেশকিছু নাটকের কাজ করবেন বলেও জানান তিনি।

এদিকে আগামী ঈদের পর একটি সিনেমার কাজও করতে যাচ্ছেন অলংকার। আগামী ঈদে নিজের কাজগুলো প্রসঙ্গে অলংকার চৌধুরী বলেন, ‘নারীকেন্দ্রিক সুন্দর গল্পগুলো আসছে আমার কাছে। আমি যদি চরিত্রটি ঠিকঠাক পাই অর্থাৎ আমার মনে ধরে চরিত্রটি তবেই কেবল কাজ করি। এটা সত্যি, এ মুহূর্তে আমার কাছে আসা বহু নাটকের প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি। কারণ গল্প এবং চরিত্র কোনোটাই আমার ভালো লাগেনি। দর্শকের আমার প্রতি প্রবল আগ্রহ রয়েছে, সেটা আমি বুঝি, অনুভবও করতে পারি। কিন্তু দর্শকের আমার যে ধরনের কাজের প্রতি ভালো লাগা রয়েছে কিংবা তারা যে ধরনের কাজে আমাকে দেখতে চান সেই ধরনের গল্প খুব কম আসছে। তবে আমি মনে করি সামনে আরও সুদিন আসছে আমার। জানি না দর্শকের মন কতটা জয় করতে পেরেছি, তবে নাটকপ্রিয় সব দর্শকের মন জয় করেই আমি বহুদূর এগিয়ে যেতে চাই।’ ঈদ উপলক্ষে আকাশ-রিমির গাওয়া ‘জামাই আদর’, ডলি সায়ন্তনীর ‘এই জামানার মেয়ে’ ও সাবরিনা সাবার গাওয়া ‘আগুন লাগাইয়া দিলো কনে’ গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে অলংকারকে। মিউজিক ভিডিওগুলো যথাক্রমে নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ, সৈকত রেজা ও নাজমুল ইভান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১০

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১১

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১২

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৩

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৪

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৬

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৭

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৮

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৯

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

২০
X