তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০২:৫০ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০১:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

অনলাইনে নতুন সম্ভাবনা দেখছেন রত্না কবির

অনলাইনে নতুন সম্ভাবনা দেখছেন রত্না কবির

‘ইতিহাস’খ্যাত নায়িকা রত্না কবির এবার অনলাইনে কাজের নতুন সম্ভাবনা দেখছেন। তিনি মনে করেন, বর্তমান সময়ের তুলনায় অনলাইনে কাজের সুযোগ বেশি, তাই তিনি এ মাধ্যমে নতুন কিছু করার পরিকল্পনা নিয়েছেন।

রত্না কবির কালবেলাকে বলেন, ‘আমি সিনেমা মানের নাটক নিয়ে কাজ করছি। সিনেমার আর্টিস্টদের নিয়েই এ কাজ শুরু করেছি, কারণ বর্তমানে সিনেমার চাইতে অনলাইনেই কাজের সুযোগ বেশি। সেই কারণেই, আমি ওটিটির দিকেই এগিয়ে যাচ্ছি এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে এই কাজ প্রচার করব।’

শিল্পীদের কাজের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন, যারা কাজ পাচ্ছেন না। দেখা যায়, যাদের কাজ আছে, তাদেরই সবাই ডাকছে, বাকিরা উপেক্ষিত থেকে যাচ্ছেন। এতে করে অনেক শিল্পী বেকার হয়ে যাচ্ছেন। আমি চাচ্ছি, পরিচিতদের সঙ্গে নতুন এবং মেধাবী শিল্পীদের সুযোগ করে দিতে। আমাদের দেশের শিল্পীরা যাতে কাজের অভাবে না ভোগে, সেজন্য আমি উদ্যোগ নিয়েছি।’

বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলোর বর্তমান অবস্থা নিয়েও তিনি মন্তব্য করেন। ‘আমরা দেখি, ইউটিউবে অনেক অপরিচিত মানুষ কাজ করছেন এবং তাদের ভিডিওগুলো দর্শকরা গ্রহণ করছেন। তাহলে আমাদের চলচ্চিত্রের অভিজ্ঞ ও মেধাবী শিল্পীরা কেন এই প্ল্যাটফর্মে নিয়মিত কাজ পাবেন না? তাদের জন্য আমাদের উদ্যোগী হওয়া উচিত। আমি চেষ্টা করছি, যাতে তাদের সঙ্গে কাজ করে এগিয়ে যেতে পারি।’

রত্না আরও বলেন, ‘শিল্পীরা আমাদের সম্পদ। আমরা হয়তো ঈদ ও নির্বাচনের সময় তাদের সাহায্য করি, কিন্তু তাদের টিকে থাকার জন্য নিয়মিত কাজের ব্যবস্থা করা প্রয়োজন। আমি আমার কাজের মাধ্যমে এ উদ্যোগকে বাস্তবে রূপ দিতে চাই।’

রত্না কবিরের এই উদ্যোগ দেশের ওটিটি প্ল্যাটফর্মের

জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন অনেকে। শিল্পীদের নতুন করে কাজের সুযোগ করে দেওয়ার এ প্রচেষ্টা সফল হলে, তা সামগ্রিকভাবে বাংলাদেশের বিনোদন জগতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১০

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১২

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৩

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৪

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৫

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৬

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৭

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৮

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৯

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

২০
X