চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় এক শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

মাক্স পরে গুলি করে সন্ত্রাসীরা ও গুলিতে ভাঙা জানালার গ্লাস। ছবি : সিসিটিভি থেকে সংগৃহীত
মাক্স পরে গুলি করে সন্ত্রাসীরা ও গুলিতে ভাঙা জানালার গ্লাস। ছবি : সিসিটিভি থেকে সংগৃহীত

চাঁদা না দেওয়ায় চট্টগ্রাম নগরে এক শীর্ষ ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। ওই সময় ব্যবসায়ী মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা বাসায় ছিলেন। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, একটি মাইক্রোবাসে ৮ জন মুখোশধারী এসেছিল। এরপর পিস্তল উঁচিয়ে কয়েকটি ফায়ার করে তারা চলে যায়।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে এ গুলির ঘটনা ঘটেছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে, বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে। এর পেছনে চাঁদার কারণ থাকতে পারে।

পুলিশের ভাষ্য, চাঁদা না পেলেই গুলি করেন সাজ্জাদের অনুসারীরা। নগরের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ এবং জেলার হাটহাজারী, রাউজানসহ পাঁচ থানার ৫ লাখের বেশি মানুষকে সাজ্জাদের বাহিনীর কারণে আতঙ্কে থাকতে হয়।

স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন, মাস দেড়েক আগে বড় সাজ্জাদ পরিচয় দিয়ে এক ব্যক্তি একটি বিদেশি নম্বর থেকে ফোন করে টাকা দাবি করেন। এ ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ আলী (বড় সাজ্জাদ) কালবেলাকে বলেন, গুলি ঘটনায় আমি জড়িত না। তবে যারা করেছে ভালোই করেছে। কারণ, মুজিব ছাত্রলীগের বড় ডোনার। মুজিবের মালিকানাধীন সীতাকুন্ড বিএম কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণের ঘটনায় কোনো শ্রমিককে ক্ষতিপূরণ দেয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আমার যোগাযোগ আছে। তারা খুবই অসহায়, সরকার তাদের তেমন কোনো সহায়তা দেয়নি। তখন বিস্ফোরণের ঘটনায় এতোগুলো লোক মারা গেল তখন খারাপ লাগেনি? আজ তার বাড়িতে গুলি লাগলো— এটা নিয়ে এতো মায়া কান্না কেন?

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া কালবেলাকে বলেন, সকাল সাতটার দিকে মাইক্রোবাসে করে এসে আটজনের একটি দল মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি করে। তাদের মুখে মাস্ক ছিল। বাড়ির গেটে ও পেছনে গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, মুজিবুর রহমান ২০২৪ সালের নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্মার্ট গ্রুপ একটি বৃহৎ শিল্পগোষ্ঠী। মুজিবুর রহমানের পোশাক, টেক্সটাইল, রিয়েল এস্টেট, জ্বালানি খাতে বিনিয়োগ রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১০

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১১

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১২

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৩

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৪

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৫

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৬

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৭

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৮

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৯

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

২০
X