মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

ক্রিকেট সাউথ আফ্রিকা। গ্রাফিক্স: কালবেলা
ক্রিকেট সাউথ আফ্রিকা। গ্রাফিক্স: কালবেলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনকে প্রাধান্য দিয়ে এইডেন মার্করামকে অধিনায়ক করে দল সাজিয়েছে প্রোটিয়ারা। ২০২৪ বিশ্বকাপে খেলা ৭ ক্রিকেটার রয়েছেন এবারের ঘোষিত দলে।

অবসরের সিদ্ধান্ত পাল্টে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি ককও রয়েছেন বিশ্বকাপের দলে। চোট কাটিয়ে দলে ফিরেছেন গতিময় পেসার আনরিখ নরকিয়া। দীর্ঘদিন পর চোট কাটিয়ে দলে ফিরেছেন পেস ব্যাটারির অন্যতম সেরা অস্ত্র কাগিসো রাবাদা।

নতুন মুখ হিসেবে পেস ইউনিটে যুক্ত হয়েছেন তরুণ সেনসেশন কোয়েনা মাফাকা ও করবিন বশ। প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে তাদের। ব্যাটিং অর্ডারে অভিজ্ঞ কুইন্টন ডি কক ও ডেভিড মিলারের সঙ্গে আছেন ‘বেবি এবি’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস ও জেসন স্মিথ। তবে দলের সবচেয়ে বড় চমক টনি ডি জর্জি। চোটের কারণে গত এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকলেও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে বিশ্বকাপের বিমানে তুলছে দক্ষিণ আফ্রিকা।

আগামী ফেব্রুয়ারি-মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, কোয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করবিন বশ ও আনরিখ নরকিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X