কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:০৮ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাত হতে পারে—এমন আশঙ্কায় সেনাবাহিনীর প্রস্তুতি জোরদার করছে ইসরায়েল। দেশটির গণমাধ্যম শুক্রবার (২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা, ইরানের ভেতরে চলমান বিক্ষোভ ও অস্থিরতা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। এ কারণে তেহরান বাইরের দিকে শক্তি প্রদর্শনের পথে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। একই সঙ্গে নতুন ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ ব্যবস্থার পরীক্ষাও চালানো হচ্ছে। ইসরায়েলের আশঙ্কা, ইরান ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, যা বড় সামরিক জয়ের জন্য নয়, বরং দেশের ভেতরের সমস্যার দৃষ্টি ঘোরানোর উদ্দেশ্যে হতে পারে।

এদিকে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক সংঘাতে ক্ষতি হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থামেনি। তার মতে, ইরানের পারমাণবিক হুমকি এখনো রয়ে গেছে।

অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের বৈধ লক্ষ্য হিসেবে দেখা হবে।

তিনি আরও দাবি করেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভেতরের বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X