কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় মার্কিন কৌশল ইরাক যুদ্ধের ব্যর্থতার মতো হতে পারে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ ও তেল রপ্তানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ ইরাক যুদ্ধের সময়কার ভুল কৌশলের পুনরাবৃত্তি হতে পারে। মার্কিন প্রভাবশালী সাময়িকী দ্য হিল এমন সতর্কতা দিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে অতিরঞ্জিত ও অবিবেচিত হুমকির আশ্রয় নিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে করে দেশটিতে অস্থিতিশীলতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

দ্য হিল উল্লেখ করে, ওয়াশিংটন তেল, নিরাপত্তা ও নৈতিকতার যুক্তিকে একসঙ্গে ব্যবহার করে নিজের নীতিকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে, যা ইরাক আক্রমণের আগের সময়ের সঙ্গে অনেকটাই মিল রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ফেন্টানিলকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে আখ্যা দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাদুরো সরকারের বিরুদ্ধে মাদক পাচারকারী ও সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলছেন। এসব দাবি ইরাক যুদ্ধের আগে দেওয়া ভুল গোয়েন্দা তথ্যের কথাই মনে করিয়ে দেয়।

বিশ্লেষণে সতর্ক করা হয়, যুক্তরাষ্ট্র যদি এই পথেই এগোয়, তাহলে ভেনেজুয়েলায় নিরাপত্তা বাহিনীর ভেতরে বিভাজন তৈরি হতে পারে। এতে করে অপরাধী চক্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর একটি অংশের যোগসাজশের ঝুঁকি বাড়বে।

বিশেষ করে মাদুরোর সঙ্গে কলম্বিয়ার গেরিলা ও মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর যোগাযোগ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, অতীতের ইরাক যুদ্ধ থেকে ভুল শিক্ষা নিয়ে একই ধরনের কৌশল প্রয়োগ করলে ভেনেজুয়েলার সংকট আরও গভীর হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X