ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ। ছবি : সংগৃহীত
ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাত ১টা থেকে নৌপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ভেদরগঞ্জের নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ এ রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা দেখা দেয়। এতে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ায় রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

ঘাট ইজারাদার মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, ঘন কুয়াশার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি বন্ধ থাকায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের কিছুটা ভোগান্তি হলেও নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন অপেক্ষমাণ রয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১০

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১১

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১২

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৩

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৫

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৬

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৮

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৯

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

২০
X