রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ

সাহেবের আলগা বিজিবি ক্যাম্প ফাঁড়ি। ছবি : কালবেলা
সাহেবের আলগা বিজিবি ক্যাম্প ফাঁড়ি। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় গরু সন্দেহে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আখি মনি দুই জন আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা চরশৌলমারী ইউনিয়নের সীমান্তবর্তী চর ইটালুকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের হাবিলদার আলিয়ার হোসেনসহ ২জন সদস্য চর ইটালুকান্দা গ্রামে এসে শুকুর আলীর পালিত ৫টি গরু ভারতীয় বলে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গরুর মালিকসহ এলাকাবাসী বিজিবিকে বাধা দেয়।

একপর্যায়ে বিজিবি-এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়াসহ সংঘর্ষ হয়। এ ঘটনায় বিজিবির মারধরের শিকার হয়ে আখি মনি নামের এক নারী আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গরুর মালিক শুকুর আলীর স্ত্রী জয়গুন বেগম অভিযোগ করে কালবেলাকে বলেন, কারও মিথ্যা তথ্য শুনে আমার ঘরের পালিত ৫টি গরু ভারতের বলে দাবি করে ক্যাম্পের বিজিবি সদস্যরা এসে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে আমার পরিবারের সদস্যসহ এলাকাবাসী বাধা দিলে আমার বড় মেয়ে আখি মনিকে আঘাত করে। এ ছাড়াও ছোট মেয়ে স্কুল ছাত্রী শ্যামলী আক্তারকেও আঘাত করেন তারা।

চশৌলমারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম কালবেলাকে বলেন, ভারতীয় গরু সন্দেহে বিজিবি এবং এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে তা সত্য। তবে গরুগুলো ভারতীয় নয় এবং তারা চোরাকাবারির সঙ্গে জড়িত ছিলেন না।

সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন কালবেলাকে জানান, গরু ধরা নিয়ে বিজিবি-এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোনায়েম কালবেলাকে বলেন, এ ঘটনায় বিজিবির কোনো সদস্য আহত হয়নি। তবে বিজিবির সদস্যের জামা (পোশাক) ধরে টানাটানি করে ছিঁড়ে ফেলেছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কিছু ঘটেনি। তাই আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।

রৌমারী থানার ওসি কাওসার আলী কালবেলাকে জানান, ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১০

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১১

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১২

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৩

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৪

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৫

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৬

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৭

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৯

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

২০
X