নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

নরসিংদীতে দোয়া মাহফিলে বক্তব্য দেন খায়রুল কবির খোকন
নরসিংদীতে দোয়া মাহফিলে বক্তব্য দেন খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনে দলটির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া মানুষের কল্যাণে, দেশের গণতন্ত্র উদ্ধারে এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীন ছিলেন। সব আরাম-আয়েশ ত্যাগ করে আমৃত্যু দেশের মানুষকে ভালো রাখার জন্য তিনি লড়াই করে গেছেন। বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হয়েছেন, তার চেয়েও বেশি বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ মর্যাদা দিয়েছে। এমন বিদায় পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, জিয়াউর রহমানের সমাধি সরাতে মরিয়া হয়ে উঠেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুই আই কানের নকশা ৩ কোটি টাকা খরচ করে শেখ হাসিনা নিয়ে আসেন। সে নকশায় জিয়াউর রহমানের সমাধি ছিল না। একাধিকবার সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোর উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি। ভাগ্যের নির্মম পরিহাস, চব্বিশের আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। আর সেই জিয়াউর রহমানের কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। কোটি মানুষ চোখের জলে বেদনাহত চিত্তে বিদায় জানিয়েছেন দেশের অভিভাবককে। সৌম্য ও শান্তির প্রতীক খালেদা জিয়া শেষযাত্রায় যে সম্মান পেয়েছেন, তা ইতিহাসে বিরল। আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তা কেড়ে নিতে পারে না। গোটা বিশ্ব আজ তাকে সম্মান জানাচ্ছে।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শোককে শক্তিতে পরিণত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে নির্বাচনে বিজয় অর্জন করতে হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর এলাহীর সঞ্চালনায় দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, বিজি রশিদ নওশের, আকবর হোসেন, হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল এবং সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X