তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০২:৫০ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০১:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

অস্কার নিয়ে কঙ্গনার কটাক্ষ

অস্কার নিয়ে কঙ্গনার কটাক্ষ

বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানৌত। সিনেমার পাশাপাশি নানা সময় মন্তব্য করে খবরের শিরোনাম হন তিনি। এবার চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা অস্কার নিয়ে কটাক্ষ করলেন এ নায়িকা। জানালেন, তাদের জাতীয় পুরস্কার আছে, আমেরিকানরা অস্কার নিয়ে থাকুক।

এ বছরের ১৭ জানুয়ারি কঙ্গনা অভিনীত ও পরিচালিত সিনেমা ‘ইমার্জেন্সি’ মুক্তি পায়। বক্স অফিসে খুব একটা সুবিধা করতে না পারা এ সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনা-সমালোচনার মধ্যে ছিল, মুক্তির পরও সে রেশ থেকে যায়। এরপর সম্প্রতি নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে ‘ইমার্জেন্সি’র। আর এবার এ সিনেমার সূত্র ধরেই অস্কার পুরস্কারকে কটাক্ষ করেছেন কঙ্গনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বড় পর্দার পর ‘ইমার্জেন্সি’ নেটফ্লিক্সে মুক্তির পর বেশ প্রশংসা পাচ্ছে। ভারতে সিনেমাটি নেটফ্লিক্সের ট্রেন্ডিং টপেও রয়েছে। কঙ্গনা সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে চলচ্চিত্রটি নিয়ে দর্শকের একটি কমেন্টস শেয়ার করেছেন। ভক্তের সেই মন্তব্যে লেখা ছিল— “‘ইমার্জেন্সি’ অস্কারের জন্য যোগ্য, কঙ্গনা, কী অসাধারণ সিনেমা।” এরপর সেই মন্তব্য শেয়ার করে কঙ্গনা নিজের স্টোরিতে লিখেছেন, “আমেরিকানরা তাদের আসল মুখ দেখতে চায় না, যেভাবে তারা উন্নয়নশীল দেশগুলোকে শোষণ, দমন ও ব্ল্যাকমেইল করে। এ বিষয়গুলো ‘ইমার্জেন্সি’ সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমেরিকানরা হাস্যকর অস্কার নিয়ে থাকুক, কারণ আমাদের কাছে রয়েছে জাতীয় পুরস্কার।”

অভিনেত্রীর এ পোস্টের পর তাকে নিয়ে আলোচনা-সমালোচনা দুই-ই হচ্ছে। অনেকেই বলছেন, এভাবে কোনো বিষয় নিয়ে বলা উচিত নয়।

‘ইমার্জেন্সি’ সিনেমায় কঙ্গনা ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার পটভূমি গত শতকের সত্তরের দশক, ভারতে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের ২৫ জুন থেকে পরবর্তী ২১ মাস ভারতে জরুরি অবস্থা চলে। সিনেমায় সেই সময়ের রাজনৈতিক আবহ তুলে ধরা হয়েছে। এতে কঙ্গনা ছাড়াও অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে, বিষক নায়ার, সতীশ কৌশিকসহ একাধিক অভিনয়শিল্পী কাজ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

ভারত সফর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প

ঘরের চালের টিন কেটে হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা 

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

গত ৪ মাসে ব্যাংক লুটের খবর নেই: সংসদে পার্থ

রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইউক্রেনের হামলা 

রোববার ক্যাম্পেইন শুরু / ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল কারা পাবে, কারা পাবে না

ইরানের শেষ মুহূর্তের ‘গোল’ কেন বাতিল, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’—সংসদে স্পিকার

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র সদস্য নিহত

১১

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

১২

বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত

১৩

ট্রাকভর্তি সরকারি বই-খাতা জব্দ, নেপথ্যে কারা?

১৪

ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে কে কোন দায়িত্বে?

১৫

ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

১৬

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৭

সুপার স্টার ইন্ডাস্ট্রিয়াল কেবলের যাত্রা শুরু

১৮

ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

বাড়তে পারে মোবাইল ফোনের দাম

২০
X