তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১১:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

বিচ্ছেদের পথে ‘সুইট হোম’ খ্যাত অভিনেত্রী

বিচ্ছেদের পথে ‘সুইট হোম’ খ্যাত অভিনেত্রী

আট বছরের দাম্পত্য জীবন শেষে এবার তার স্বামী জোয়ের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পথে হাঁটলেন দক্ষিণ কোরিয়ার ‘সুইট হোম’ খ্যাত অভিনেত্রী লি শি ইয়ং। বর্তমানে তিনি বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

কোরিয়ান গণমাধ্যম ওয়াই টি এন সূত্রে জানা যায়, লি শি ইয়ং এবং তার স্বামী জো বর্তমানে বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এ বছরের শুরুর দিকে তারা সিউল ফ্যামিলি কোর্টে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন এবং তারা এরই মধ্যে পারস্পরিক সমঝোতায় পৌঁছেছেন। বর্তমানে তারা সন্তানের অভিভাবকত্ব ও সম্পত্তি বিভাজন নিয়ে আলোচনা করছেন।

আরও জানা যায়, অভিনেত্রীর স্বামী একজন রেস্তোরাঁ ব্যবসায়ী এবং তাদের ঘরে এক পুত্রসন্তান রয়েছে।

এদিকে অভিনেত্রীর এজেন্সি ‘এইচ ফ্যাক্টরি’ তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করে জানায়, তারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের প্রক্রিয়ায় রয়েছেন। পাশাপাশি সংস্থাটি তার ভক্তদের কাছে অনুরোধ জানায়, যেহেতু এটি অভিনেত্রীর ব্যক্তিগত বিষয়, সেহেতু তার ব্যক্তিগত জীবনের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। ২০১৭ সালে লি শি ইয়ং তার থেকে নয় বছরের বড় জোয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সে সময়ে দুজনেই তাদের ক্যারিয়ারের শীর্ষে থাকায় তাদের বিয়ে ব্যাপক মিডিয়ার মনোযোগ কেড়ে নিয়েছিল।

তারা একসময় পারফেক্ট পাওয়ার কাপল হিসেবে পরিচিত ছিলেন এবং ২০১৮ সালে তাদের ঘর আলো করে এক পুত্রসন্তান জন্ম নিলে তাদের প্রতি জনসাধারণের প্রশংসা আরও বাড়ে।

২০০৮ সালে আরবান লিজেন্ডস ডেজা ভু সিজন ৩ এবং দ্য কিংডম অব দ্য উইন্ড দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন লি শি ইয়ং। ২০০৯ সালে লি মিন হো অভিনীত আইকনিক টিন রোমান্টিক-কমেডি ‘বয়েস ওভার ফ্লাওয়ার্স’-এ গুরুত্বপূর্ণ চরিত্র পাওয়ার পর তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X