তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৫, ১২:৪৫ পিএম
প্রিন্ট সংস্করণ

নাটক-গানে পড়শী

নাটক-গানে পড়শী। ছবি: সংগৃহীত
নাটক-গানে পড়শী। ছবি: সংগৃহীত

গানের মানুষ সাবরিনা পড়শী। ব্যস্ততা আছে অভিনয়েও। এবার ঈদে যে ব্যস্ততা আরও বেড়ে গেছে তার। কারণ নাটকে অভিনয়ের পাশাপাশি নতুন গানেও দেখা যাবে তাকে। এ ছাড়া তার প্রযোজনায় এবার প্রচারিত হবে নাটকও। তাই নানা মাত্রিক বাস্ততায় সময় কাটছে এ শিল্পীর।

পড়শী জানান, এখন মৌলিক গান কম করা হয়। তার কাজের বেশি ব্যস্ততা নাটক, ওটিটি ও সিনেমার গান নিয়ে। এর ফাঁকেই এবার আসন্ন ঈদুল ফিতরে ‘ঘুম হয়ে যা’ শিরোনামে তার এবং আরফিন রুমির কণ্ঠে নতুন একটি গান প্রকাশ হবে। গানটির বিস্তারিত শিগগিরই জানানো হবে বলে জানান পড়শী। এ সময় তিনি আরও বলেন, নাটকের ব্যস্ততাও রয়েছে অনেক। এ ছাড়া পড়শী নিয়মিত তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে নিজের করা রান্নার কনটেন্ট শেয়ার করে থাকেন। যেখানে তিনি তার পছন্দ অনুযায়ী খাবার তৈরি করেন।

এদিকে বছরের শুরুতে চুপিসারে বিয়ে করেন পড়শী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পড়শীকে সবশেষ দেখা যায় ভালোবাসা দিবসের নাটক ‘মনেরই রঙে রাঙিয়ে’তে। কে এম সোহাগ রানার পরিচালনায় এ নাটকে প্রথমবারের মতো জুটি বাঁধেন অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

১০

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

১১

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

১২

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

১৩

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

১৪

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

১৫

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

১৬

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

১৭

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

১৮

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১৯

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

২০
X