তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৮:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

প্রেক্ষাগৃহে ইসাবেলের ‘সুস্বাগতম খুশামদিদ’

প্রেক্ষাগৃহে ইসাবেলের ‘সুস্বাগতম খুশামদিদ’

অনেক অপেক্ষা ও জল্পনা-কল্পনার পর অবশেষে মুক্তি পেতে চলেছে ইসাবেল কাইফ ও পুলকিত সম্রাট অভিনীত রোমান্টিক-কমেডি-ড্রামা সিনেমা ‘সুস্বাগতম খুশামদিদ’। নানা জটিলতার কারণে গত বছর নির্ধারিত তারিখে মুক্তি না পেলেও, এবার সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১৬ মে।

সম্প্রতি প্রকাশিত সিনেমার ট্রেলার এরই মধ্যে দর্শকদের মধ্যে বেশ আলোচনার ঝড় তুলেছে। সিনেমাটিতে পুলকিত সম্রাটের সঙ্গে নবাগত ইসাবেল কাইফের জুটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা আনতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সিনেমাটি মূলত ভালোবাসা, ঐক্য এবং গ্রহণযোগ্যতার একটি আবেগঘন বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নির্মিত হয়েছে। গল্পে উঠে আসবে একটি অনন্য আন্তঃসাংস্কৃতিক প্রেমের কাহিনি, যা বিভক্ত সমাজে ঐক্যের শক্তিকে তুলে ধরবে। অভিনেত্রী ইসাবেল কাইফ এ বিষয়ে বলেন, ‘এ ছবির অংশ হতে পারা অসাধারণ অভিজ্ঞতা ছিল। পুলকিত এবং পরিচালক ধীরাজের সঙ্গে কাজ করে দারুণ সময় কেটেছে। আমি আশা করি দর্শকরা ছবিটি পছন্দ করবেন।’ অন্যদিকে, অভিনেতা পুলকিত সম্রাট বলেন, ‘ভালো গল্প এবং শক্তিশালী টিমের অংশ হতে পেরে আমি সত্যিই খুশি। এত বাধা ও তারিখ পরিবর্তনের পর অবশেষে সেই ছবি মুক্তি পেতে চলেছে, যা আমরা অনেক ভালোবাসা দিয়ে তৈরি করেছি। দর্শকদের জন্য এটি সত্যিই বিশেষ কিছু হবে বলে আমি মনে করি।’

ধীরাজ কুমারের পরিচালনায় নির্মিত এ সিনেমায় ইসাবেল ও পুলকিতের পাশাপাশি অভিনয় করেছেন অরুণ বালি, মেঘনা মালিকসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাবে রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X