রাজু আহমেদ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০২:২৫ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পিএম
প্রিন্ট সংস্করণ

ঈদের ছবি নিয়ে তারকাদের দৌড়ঝাঁপ

নিজেদের সিনেমার প্রচারণায় তারকারা। ছবি : সংগৃহীত
নিজেদের সিনেমার প্রচারণায় তারকারা। ছবি : সংগৃহীত

ঈদের চতুর্থ দিন আজ। শহরে যানবাহন বেড়েছে কিছুটা। ছুটির আমেজে বিভিন্ন দর্শনীয় স্থানে লোক সমাগম কমেনি একটুও। শিশুদের সঙ্গে নিয়ে সব বয়সের মানুষই গন্তব্য নির্ধারণ করে ঘুরে বেড়াচ্ছেন নিজেদের মতো। যেমনটা ঘুরে বেড়াচ্ছেন দেশের সিনেমা ইন্ডাস্ট্রির তারকারাও। কারণ ঈদ উপলক্ষে দেশের সিনেমাপ্রেমী দর্শকের জন্য ঢালিউড থেকে মুক্তি দেওয়া হয়েছে ছয়টি সিনেমা। তাই যার যার সিনেমার প্রচারণা নিয়ে চলছে তারকাদের দৌড়ঝাঁপ, যা নিয়ে আজ আমাদের এ আয়োজন।

ঈদে সব থেকে বড় বাজেটের সিনেমা শাকিব খানের ‘বরবাদ’, যা নির্মাণ করতে বাকি পাঁচ সিনেমার সমান অর্থের চেয়েও বেশি খরচ করা হয়েছে। সিনেমার প্রযোজক শাহরিন আক্তার থেকে জানা যায় ‘বরবাদ’ নির্মাণে খরচ হয়েছে ১৫ কোটি টাকা। এর মধ্যে প্রমোশনের খরচ আলাদা।

ঈদের দিন (৩১ মার্চ) সিনেমাটি মুক্তির পর থেকেই আছে দর্শক চাহিদায় শীর্ষে। সর্বাধিক ১২০টি হলে চলছে এটি। তবে হল ভিজিটে দেখা যায়নি ‘বরবাদ’-এর প্রধান চরিত্রে অভিনয় করা কোনো তারকাকেই। এর প্রচারণায় দেখা গেছে নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক আজিম হারুণ ও শাহরিন আক্তার সুমীকে। এর পরও সিনেমাটি নিয়ে দর্শকমহলে আগ্রহের কমতি নেই। কারণ এর প্রধান চরিত্রে যে অভিনয় করেছেন শাকিব খান। তাই অনেকের মতে শাকিব ভক্তরাই যথেষ্ট ‘বরবাদ’ প্রচারে।

এদিকে এবারের ঈদে প্রচারণায় এগিয়ে আছেন আফরান নিশো ও তমা মির্জা। নিজেদের ‘দাগি’

নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন সকাল-বিকেল এক থিয়েটার থেকে অন্য থিয়েটারে। কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে।

সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত থাকা ‘দাগি’ সিনেমার নায়িকা তমা মির্জা বলেন, ‘ঈদে হল ভিজিট করার আনন্দই আলাদা। এরপর যদি নিজের সিনেমা মুক্তি পায়, তাহলে সেই আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার আমার ‘দাগি’ সিনেমা মুক্তি পেয়েছে। যেখানে আমার বিপরীতে অভিনয় করেছন আফরান নিশো। ঈদের দিন থেকেই সিনেমাটির প্রচারণায় ব্যস্ত

সময় যাচ্ছে, যা আমি এবং আমাদের গোটা টিম উপভোগ করছি।’

প্রচারণায় ব্যস্ত সময় যাচ্ছে টিম জংলিরও। দর্শকের ভালোবাসায় শো বেড়েছে সিনেমাটির, যা নিয়ে ছবির নায়িকা বুবলী বলেন, ‘ঈদের দিন থেকেই বিভিন্ন সিনেপ্লেক্সে ঘুরে ঘুরে দর্শকের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। ‘জংলি’ নিয়ে তাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করছে। অনেকের অনুভূতি কাছ থেকে দেখার সৌভাগ্য হচ্ছে, যা খুবই ভালো লাগছে। এ ছাড়া সব সিনেমার জন্যই শুভকামনা রয়েছে। কারণ একটি সিনেমা নির্মাণে অনেক পরিশ্রম থাকে, যা দর্শকের ভালোবাসা পেলেই সার্থক হয়। তাই আমি দর্শকদের বলব আপনারা হলে আসুন এবং সবার সিনেমাই দেখুন। আপনাদের ভালোবাসাই আমাদের অর্জন।’

এ ছাড়া নিজেদের সিনেমা নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় যাচ্ছে ‘চক্কর ৩০২’ ও ‘জ্বীন-৩’ সিনেমার প্রযোজক, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীদের। তবে

শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমা নিয়ে খুব একটা সরব দেখা যায়নি।

এদিকে নিজেদে সিনেমা নিয়ে তারকাদের দৌড়ঝাঁপ শুধু রাজধানীতেই দেখা গেছে। ঢাকার বাইরে সিনেমার প্রচারণায় এখনো কোনো তারকাকে দেখা যায়নি।

এবারের ঈদে দেশের প্রক্ষাগৃহে মোট ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে শাকিব খানের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’ হল দখলের লড়াইয়ে এগিয়ে আছে। এ ছাড়া সিয়াম-বুবলীর ‘জংলি’ নিয়েও আছে দর্শক চাহিদা। আছে ‘চক্কর ৩০২’, ‘জ্বীন-৩’ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া। তবে শাকিবের ‘অন্তরাত্মা’ থেকে এরই মধ্যে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক। যার কারণে স্টার সিনেপ্লেক্স থেকে সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

১০

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

১১

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

১২

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

১৩

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

১৪

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

১৫

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

১৬

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

১৭

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

১৮

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসবে সুখবর

১৯

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

২০
X