তামজিদ হোসেন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০২:৩২ পিএম
প্রিন্ট সংস্করণ

৩ মাসের জন্য এসে ২৫ বছর হয়ে গেছে : শাকিব খান

চিত্রনায়ক শাকিব খান। ছবি: সংগৃহীত
চিত্রনায়ক শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খান। ‘প্রিয়তমা’ দিয়ে নতুন করে শুরু। এরপর ‘রাজকুমার’, ‘তুফান’, ‘দরদ’র মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন। এবারের ঈদুল ফিতরে ‘বরবাদ’ ঝড় দিয়ে মুগ্ধ করেছেন লাখো সিনেমাপ্রেমী দর্শককে। বরবাদের সাফল্যের কথা বলতে গিয়ে শাকিব খান নিজের অতীতের কথা স্মরণ করলেন। লিখেছেন, তামজিদ হোসেন

গত সোমবার ‘বরবাদ’ মুক্তির ২১ দিনের মাথায় নিজের অভিনীত সিনেমা দেখতে এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রিমিয়ার শোতে এসেছিলেন শাকিব খান। এ সময় তিনি বলছিলেন, ‘আমার চলচ্চিত্রের যাত্রা শুরু হয় যখন আমি উচ্চ মাধ্যমিকে পড়ি। তিন মাসের জন্য আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম আর হয়ে গেছে পঁচিশ বছর। আমি বড় হয়েছি এখানে, বন্ধু হয়েছে এখানে, এমনকি আমার শত্রুও হয়েছে এখানে। তাই চলচ্চিত্র আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় অবস্থান করে। আমি চলচ্চিত্রকে ভালোবাসি। আমি চাই আমার দেশের চলচ্চিত্র সারা বিশ্বে সাড়া ফেলুক।’ শাকিব খান বলেন, ‘আমি একসময় বলতাম আমাদের দেশের চলচ্চিত্র হলিউড-বলিউডের পাশে নাম লেখাবে। আর আজ দেশ এবং দেশের বাইরের সিনেপ্লেক্সগুলোতে হলিউড-বলিউড সিনেমার পাশাপাশি আমাদের দেশের সিনেমাও প্রদর্শিত হচ্ছে এবং পোস্টারগুলোও স্থান পাচ্ছে।’

এত দেরিতে সিনেমা দেখা ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এত এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। দর্শক সিনেমাটার জন্য এত ভালোবাসা দিচ্ছে, যা সত্যি অতুলনীয়। বরবাদ দেশে-বিদেশে আরও মানুষের ভালোবাসা পাবে বলে আমি বিশ্বাস করি। আসলে নতুন ছবির শুটিংয়ের কারণে সময় করতে পারিনি। অবশেষে গণমাধ্যমকর্মীসহ আমার চলচ্চিত্র পরিবারের মানুষের সঙ্গে সিনেমাটি দেখে সত্যি আনন্দিত।’

এদিকে ২০ এপ্রিল দেশের বাইরে ইতালির রোম শহরে মুক্তি পায় ‘বরবাদ’। ডিস্ট্রিবিউশন কোম্পানি এপি এন্টারটেইনমেন্টের মাধ্যমে সেখানে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরপরই সিনেপ্লেক্সে সামনে তৈরি হয় এক বিশাল জনস্রোত। ইতালির পাশাপাশি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএর পরিবেশনায় যুক্তরাষ্ট্র ও কানাডাতেও চলছে বরবাদ। স্টার সানডে হওয়ার পরও দর্শকদের চাপে দুটি দেশের বাঙালি অধ্যুষিত অঞ্চলের থিয়েটারগুলো দুটি শো বাড়িয়ে চারটি করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি এপ্রিলে ‘বরবাদ’ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে মুক্তি পেতে যাচ্ছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

আজকের স্বর্ণের বাজারদর

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা নিয়েও কর্মহীন দুই ভাই

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

রাত গভীর হলেই বাড়ে অবৈধভাবে বালুর রমরমা ব্যবসা

১০

সন্ধ্যার মধ্যেই ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা!

১২

আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে পুলিশ

১৩

কর্মকর্তা ছাড়াই চলছে দেবিদ্বার বন বিভাগ, হুমকিতে পরিবেশ

১৪

তিস্তার পানি কমলেও বাড়ছে ভাঙন

১৫

ইরানের প্রথম সমীকরণ মিস, রইলো বাকি ২ লাইফলাইন!

১৬

জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষজ্ঞদের সতর্কতা

১৭

দেশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৮

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

১৯

ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

২০
X