রাজু আহমেদ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০১:০৬ পিএম
প্রিন্ট সংস্করণ

উপস্থাপক মোশাররফ করিম

মোশাররফ করিম। ছবি : সংগৃহীত
মোশাররফ করিম। ছবি : সংগৃহীত

এবার আর গোয়েন্দা বা পুলিশ নয়, বরং ধরা দিলেন উপস্থাপক হিসেবে! তবে এখানে টিভি নয়, নাটকে দেখা যাবে মোশাররফ করিমকে সঞ্চালক চরিত্রে। ঢাকার উত্তরায় চলছে তার নতুন নাটক ‘সংসার বিষের বড়ি’-এর শুটিং, যেখানে সঞ্চালকের চরিত্রে অভিনয় করছেন তিনি।

নতুন এই চরিত্রে অভিনয় করে মোশাররফ করিম এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘চক্কর’ সিনেমায় তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে আর এবার একেবারে ভিন্ন ধরনের ভূমিকায় নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন।

নাটকের গল্প সম্পর্কে মোশাররফ করিম বলেন, ‘এটি একটি পরিবারের গল্প, যেখানে সংসার জীবনের সুখ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। আমাদের ভেতরকার কিছু রিপুর কারণে সেই সুখ আমরা খুঁজে পাই না, অথচ সুখের নেয়ামতটা যে আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে, সেটা বুঝতে পারি না।’

এ ছাড়া মোশাররফ করিম তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘একটি সংসার অবশ্যই বিশ্বাস এবং সম্মানের ওপর দাঁড়িয়ে থাকতে হবে। একে অপরের প্রতি সাপোর্ট আর ভালোবাসা থাকা দরকার।’

এ নাটকে মোশাররফ করিমের সঙ্গী হিসেবে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশাকে। নাটকটির গল্প লিখেছেন সুজিত বিশ্বাস এবং পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।

বড় পর্দার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন এই গুণী অভিনেতা। তিনি বলেন ‘আমি শিল্পের সীমাবদ্ধতা দেখি না। অনেক বিস্তর, কিন্তু সেটা শিল্প কি না, সেটা আগে দেখতে হবে। নানান ধরনের সিনেমা হতে পারে; কিন্তু সেই সিনেমায় উত্তীর্ণ হওয়াটাও একটা ব্যাপার। ধরুন আমি একটি অ্যাকশন সিনেমা করব; কিন্তু সেটা যেন দেখে মনে হয় ডিরেক্টরের মস্তিষ্কপ্রসূত। সেটা যেন অমুক দেশের থেকে দেখে করা এমনটা মনে না হয়। এমন সিনেমাতেই আমি কাজ করতে চাই, যেটা দেশের গল্প, মৌলিক গল্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১০

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১১

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১২

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৩

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১৪

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৫

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৬

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৭

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৮

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৯

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X