বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রশংসিত হচ্ছে ‘আবীর ছোঁয়া’

প্রশংসিত হচ্ছে ‘আবীর ছোঁয়া’

ঈদের বিশেষ নাটক ‘আবীর ছোঁয়া’। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা করেছেন এ প্রজন্মের মেধাবী নাট্যনির্মাতা রুবেল হাসান। গত ৮ এপ্রিল প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শক প্রশংসায় ভাসছে নাটকটি। এতে মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের দর্শকপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, “এর আগে ইয়াশ ও তটিনীকে নিয়ে নাটক নির্মাণ করেছিলাম। কিছুদিন আগেই প্রকাশিত হলো ইয়াশ তটিনীর বউয়ের বিয়ে নাটকটি। এ নাটকটিও রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় ‘আবীর ছোঁয়া’ নাটকটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।” ‘আবীর ছোঁয়া’ নাটকে অভিনয় নিয়ে ইয়াশ রোহান বলেন, ‘এবারের ঈদে আমার বেশ কয়েকটি নাটক বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে। সব নাটক থেকেই ভালো সাড়া পেয়েছি। সেই ভালোবাসা এই নাটক থেকেও পাচ্ছি। এর ফলে কাজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধও বেড়ে যায়। কারণ আমরা দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্যই অভিনয় করি। তাদের ভালোবাসা পেলেই কাজের প্রাপ্তিটা আসে।’ এর আগে ইয়াশ তটিনী অভিনীত ‘হৃদয়ে রেখেছি গোপনে’, ‘তোমায় ছুঁয়ে’, ‘কী মায়ায় জড়ালে’, ‘কাছে আসার সময়’ নাটকগুলোও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১০

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১১

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১২

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৩

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৪

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৫

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৬

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৭

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৮

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৯

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

২০
X