তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১১:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

আবুধাবিতে জেনিফারের কনসার্ট

আবুধাবিতে জেনিফারের কনসার্ট

মার্কিন গায়িকা, মডেল ও অভিনেত্রী জেনিফার লোপেজ। গান, অভিনয় অথবা কনসার্ট নিয়ে অনেকদিন ধরে নেই খবরের শিরোনামে। তবে এবার জানা গেল এ বছরের জুলাই মাসে আবুধাবিতে কনসার্ট করবেন তিনি।

আবুধাবি হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শহর। শহরটি আবুধাবি সেন্ট্রাল ক্যাপিটাল ডিস্ট্রিক্টের আসন, আবুধাবি আমিরাতের রাজধানী শহর এবং দুবাইয়ের পরে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর। শহরটি একটি টি-আকৃতির দ্বীপে অবস্থিত। সেখানে ২৯ জুলাই, ইতিহাদ অ্যারেনার ইয়াস আইল্যান্ডে পারফর্ম করবেন জেনিফার। যাতে থাকবে চোখ ধাঁধানো আতশবাজির খেলাও।

এটি হবে মধ্যপ্রাচ্যে জেনিফারের একমাত্র শো। যার টিকিট এরই মধ্যে অনলাইনে ছাড়া হয়েছে। এই কনসার্টের সর্বোচ্চ টিকিট মূল্য রাখা হয়েছে ১ হাজার ৯৫ দেরহাম।

এদিকে মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের ২০২৪ সালে এক মাস আগে ঘোষণা দেওয়ার পরও সাতটি কনসার্ট বাতিল করা হয়। টিকিট বিক্রির কোম্পানি টিকিটমাস্টারের বরাতে খবরটি নিশ্চিত করে মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি। এরপর থেকে সেভাবে কনসার্ট করা হয়নি তার। তবে এরই মধ্যে আরও একটি স্টেজ শোয়ের খবর পাওয়া গেছে জেনিফারের। জানা গেছে, আবুধাবি কনসার্টের আগে ৬ জুন ওয়াশিংটনে গান গাইবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

১০

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১১

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১২

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৩

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

১৪

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

১৫

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১৬

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

১৭

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১৮

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১৯

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

২০
X