তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১১:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

বাউলা বাতাসে রেজার সুবাস

বাউলা বাতাসে রেজার সুবাস

রেজা করিম। পেশায় সাংবাদিক হলেও গানটা মিশে আছে তার রক্তে। সাংবাদিকতার মতো কাঠখোট্টা পেশায় থেকেও তাই গান ছাড়েননি এক দিনের জন্যও। কাজের ফাঁকে, আড্ডায়, ফুটপাতে কিংবা অফিসে অথবা মধ্য রাতে সোশ্যাল মিডিয়ায় গিটার হাতে দেখা মেলে তার। এরই মধ্যে বেশকিছু গানও প্রকাশ করেছেন এই শিল্পী। ‘পাখি’, ‘পাগল’, ‘নিকোটিন’, ‘প্রিয়’, স্বপ্নে আঁকিসহ তার বেশকিছু গান দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তবে দীর্ঘ পাঁচ বছরে আনুষ্ঠানিকভাবে কোনো গান প্রকাশ করা হয়নি। অবশেষে নিজের কথা ও সুরে নতুন গান দিয়ে বিরতি ভেঙে সংগীত জগতে ফিরেছেন রেজা। গত ঈদুল ফিতরে শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া ‘বাউলা বাতাসে’ শিরোনামের সেই গান এখন শ্রোতাদের মুখে মুখে, সুবাস ছড়াচ্ছে সংগীতাঙ্গনে। লোক ধাঁচের গানটির সংগীত আয়োজন করেছেন শাহাদত হোসেন নাদিম ও জুয়েল মাহমুদ। প্রেম আর বিরহকে উপজীব্য করে লেখা এই গানে সুর ও কণ্ঠের জাদু দিয়ে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন এই শিল্পী।

রেজা করিম বলেন, “‘বাউলা বাতাসে’ শ্রোতারা এতটা পছন্দ করবেন, ভাবিনি। এক কথায় বলতে গেলে—শ্রোতারা গানটা জাস্ট লুফে নিয়েছেন।”

শ্রোতাদের এমন ভালোবাসায় গান নিয়ে আরও ভালো কিছু করার তাগিদ অনুভব করছেন শিল্পী। জানালেন গান নিয়ে আগামীর পরিকল্পনার কথা। বেশ কয়েকটি গানের কাজ চলছে এবং সেগুলো শিগগিরই শ্রোতাদের কাছে যাবে বলে তার প্রত্যাশা।

কালবেলার সঙ্গে আলাপকালে অধরা এক স্বপ্নের কথাও জানান শিল্পী রেজা করিম। সেই স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, ‘সিনেমায় গান করব—অনেক বছর ধরে এই স্বপ্নটা লালন করে আসছি। জানি না কবে এই স্বপ্ন পূরণ হবে। তবে আমার বিশ্বাস, সুযোগ পেলে সিনেমার গানে আমি ভালো করব। এখন সেই সুযোগটা কবে আসবে-তার অপেক্ষায় আছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত : তথ্য উপদেষ্টা

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১০

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১১

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১২

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১৩

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১৪

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৫

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৬

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৮

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৯

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

২০
X