তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ মে ২০২৫, ১০:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

তৃতীয় কিস্তিতেও তাপসী

তৃতীয় কিস্তিতেও তাপসী

নেটফ্লিক্সের জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘হাসিন দিলরুবা’ ও এর সিক্যুয়েল ‘ফির আই হাসিন দিলরুবা’র ব্যাপক সাফল্যের পর এবার আসছে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। প্রযোজক-লেখিকা কানিকা ঢিল্লন ও অভিনেত্রী তাপসী পান্নু এ সিরিজের সৃষ্টিশীল জুটি। যারা আবারও একসঙ্গে দর্শকদের জন্য নিয়ে আসছেন নতুন চমক।

সম্প্রতি ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম মিড ডে’তে প্রকাশিত এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, ‘হাসিন দিলরুবা ৩’-এর বর্তমানে চিত্রনাট্য লেখার কাজ চলছে। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রথম দুই পর্বের সাফল্যের পরই নির্মাতারা তৃতীয় পর্ব তৈরির বিষয়ে নিশ্চিত হয়ে যান। নতুন কিস্তিতে প্রেম, রহস্য ও রোমাঞ্চের মাত্রা হবে আগের চেয়েও বেশি।

সূত্রটি আরও জানায়, এ সিরিজটি নেটফ্লিক্সের অন্যতম হিট কনটেন্ট। তাই নির্মাতারা এমন একটি কাহিনি নিয়ে আসতে চাইছেন, যা হবে আরও বেশি রসালো, থ্রিলিং ও দর্শকনন্দিত।

এদিকে তাপসী পান্নু নিজেই কয়েক সপ্তাহ আগে ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের মধ্যে জল্পনা তৈরি করেন। তিনি ‘ফির আই হাসিন দিলরুবা’র একটি ক্লিপ শেয়ার করে লিখেছিলেন, ‘পাগলপান মিস করছি, পণ্ডিতজি। কী বলেন?’

পোস্টটিতে ট্যাগ করা হয় চিত্রনাট্যকার কানিকা ঢিল্লনকে, যিনি এ পোস্টে উত্তর দিয়ে আবার লেখেন, ‘এ অপেক্ষা বেশি দিন নয় রানিজি! পণ্ডিতজি তো এরই মধ্যে লিখতে বসেছেন। এবার হবে পাগলপন এক্স ৩!’ এ কথোপকথন থেকেই দর্শক নিশ্চিত হন যে, ওয়েব ফিল্মটির তৃতীয় কিস্তি আসছে।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘হাসিন দিলরুবা’ ও ২০২৪ সালের ‘ফির আই হাসিন দিলরুবা’তে তাপসী পান্নু ও বিক্রান্ত ম্যাসি প্রধান চরিত্রে অভিনয় করেন। প্রথম পর্বে তাপসীর বিপরীতে ছিলেন হর্ষবর্ধন রানে আর দ্বিতীয় পর্বে দেখা যায় সানি কৌশলকে।

অন্যদিকে তাপসী পান্নু শিগগিরই দেখা দেবেন নতুন সিনেমা ‘গান্ধারী’তে। ছবিটি পরিচালনা করছেন দেবাশীষ মাখিজা এবং প্রযোজনা করছেন কানিকা ঢিল্লন। সিনেমায় তার বিপরীতে থাকবেন ইশওয়াক সিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১০

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১১

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১২

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৩

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৪

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৬

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৭

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৮

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৯

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

২০
X