তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ মে ২০২৫, ১২:৪২ পিএম
প্রিন্ট সংস্করণ

আজ জেদ্দা মাতাবে নগর বাউল

আজ জেদ্দা মাতাবে নগর বাউল

নগর বাউল জেমস। বর্তমানে দলটি সৌদি সরকারের আমন্ত্রণে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে পারফর্ম করতে সৌদি আরবে রয়েছেন। সেখানে ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে কনসার্ট করেন তারা। এবার একই অনুষ্ঠানে জেদ্দায় গান পরিবেশন করবে দলটি।

জেদ্দায় অনুষ্ঠিত কনসার্টের আমন্ত্রণ জানিয়ে জেমস তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা দেখা হবে জেদ্দাতে ৯ মে।’

এদিন জেমসের সঙ্গে আরও গাইবেন সংগীতশিল্পী সাদিয়া মৌরি ও মৌমিতা বড়ুয়া। এই কনসার্ট শেষে দেশে ফিরবেন নগর বাউল জেমস।

ভিশন-২০৩০ পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতিকে একত্র করার চেষ্টা করছে সৌদি আরব। এর আওতায় ২০১৯ সাল থেকে রিয়াদ সিজনের আয়োজন করছে দেশটির মিনিস্ট্রি অব মিডিয়া। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। এই ধারাবাহিকতায় চলতি বছর থেকে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড শিরোনামে নতুন এ আয়োজন শুরু করছে সৌদি সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১১

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১২

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৫

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৬

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৭

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৮

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২০
X