তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ মে ২০২৫, ০৯:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

মানবতার পক্ষে জাহ্নবী

মানবতার পক্ষে জাহ্নবী

ভারত-পাকিস্তান যুদ্ধের উত্তেজনা যখন চরমে, ঠিক সেই মুহূর্তে বলিউড তারকা জাহ্নবী কাপুর কণ্ঠ মিলিয়েছেন মানবতার পক্ষে। যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও তিনি খুঁজে ফিরছেন শান্তির আলো। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টেলিভিশন ও অনলাইনে যুদ্ধের দৃশ্য দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই সুন্দরী।

উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘গত রাতে যে দৃশ্যগুলো আমরা টিভিতে ও সামাজিক মাধ্যমে দেখেছি, সেগুলো যেন কোনো সিনেমার মতো লাগছিল। কখনো ভাবিনি, জীবদ্দশায় এমন কিছু ঘটতে দেখব ভারতের মাটিতে। এই বিশৃঙ্খলার কারণে এক ধরনের দুশ্চিন্তা আমার মধ্যে জন্ম নিয়েছে, যা আগে কখনো অনুভব করিনি। আর এতে আমার মনে পড়ে গেল, কীভাবে আমরা বিদেশের সংঘাতগুলো দূর থেকে বসে বিশ্লেষণ করতাম এবং সব ধরনের দ্বন্দ্বের অবসানের আহ্বান জানাতাম। কিন্তু এবার সেটা আমাদের দোরগোড়ায় এসে পড়েছে।’

জাহ্নবী আরও লিখেছেন, ‘আমি সেই সমস্ত রাগ, যন্ত্রণা ও আবেগ অনুভব করেছি, যা এই প্রতিক্রিয়ার দিকে নিয়ে এসেছে। এই যুদ্ধে উভয়পক্ষের নিরপরাধ মানুষের জীবনের প্রতি হুমকি আমাকে আতঙ্কিত করে তোলে। আমার হৃদয় ও মনের দৃষ্টিতে, একটি নিরপরাধ প্রাণের ওপর নিপীড়ন হলো সবচেয়ে বড় পাপ। এটা ভারতীয় চেতনাকে অবমাননা করে। আমাদের প্রকৃতি ও ইতিহাস বলে, আমরা আগ্রাসন করি না। যেখানে আমাদের স্বাগত জানানো হয় না, সেখানে আমরা অন্য দেশের ওপর আমাদের মতো চাপিয়ে দিই না। যথেষ্ট হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি, ক্ষমতা ও সাহস তো কোনোদিন গোপন ছিল না। তবে গতকাল, সন্ত্রাস ও অনিশ্চয়তা সত্ত্বেও, আমাদের মনে এক ধরনের নিরাপত্তা অনুভব হয়েছে।’

সবশেষে জাহ্নবী ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং প্রার্থনা করেন, যেন দেশ আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠে এবং প্রতিবেশীদের শেখায় যে, তারা আর তাদের বিশৃঙ্খলার দিকে চোখ বুজে থাকব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১০

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১১

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১২

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৩

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৪

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৬

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৭

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৮

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৯

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

২০
X