তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ মে ২০২৫, ১২:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

চিরকুটের ‘দামী’

চিরকুটের ‘দামী’

দেশের গ্লোবাল ব্যান্ড চিরকুট। দেশ-বিদেশে তাদের গানের শ্রোতা ছড়িয়ে-ছিটিয়ে আছে। যাদের জন্য স্টেজ শোয়ের পাশাপাশি নতুন গান প্রকাশ করে থাকে দলটি। এরই ধারাবাহিকতায় ব্যান্ডটি এবার তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’-এর প্রথম গান প্রকাশ করেছে। যার শিরোনাম ‘দামী’। গানটি লিখেছেন ও সুর করেছেন শারমীন সুলতানা সুমী। এ ছাড়া ড্রামস, মিউজিক ও সাউন্ড প্রোডাকশনের দায়িত্বে ছিলেন পাভেল আরিন, রিদম গিটারে ছিলেন রায়হান ইসলাম শুভ্র, লিড গিটারে দিব্য নাসেরসহ বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ছিলেন আরও অনেকে। গানটি মিউজিক ভিডিও আকারে চিরকুটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শেয়ার করা হয়েছে। এটি প্রকাশের পর থেকেই দর্শকমহলে প্রশংসিত হচ্ছে।

নতুন গান ‘দামী’ নিয়ে চিরকুট জানায়, তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’র প্রথম গান ‘দামী’। এ অ্যালবামে তাদের অন্যতম ভালোলাগার গান এটি। তাই দর্শকের কাছে গানটি ভালো লাগলেই তাদের ঘুমহীন দিনরাতগুলো সার্থক হবে। অ্যালবামের বাকি নয়টি গানসহ পুরো অ্যালবাম আর দুই-তিন দিনের মধ্যেই প্রকাশ কারা হবে বলেও জানায় চিরকুট।

২০২৩ সালে গানে গানে দুই দশক পার করে চিরকুট। তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশ পায় ২০১০ সালে। এরপর নাটক-সিনেমার গানেও নাম লেখায় চিরকুট। এখন পর্যন্ত তাদের তিনটি অ্যালবাম প্রকাশ পেয়েছে। এখন চলছে চতুর্থ অ্যালবামের কাজ। নাম ‘পেন্ডুলাম’। চিরকুটের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সর্বশেষ তাদের তৃতীয় অ্যালবাম ‘উধাও’ প্রকাশ পায় ২০১৭ সালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের প্রথম সমীকরণ মিস, রইলো বাকি ২ লাইফলাইন!

জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষজ্ঞদের সতর্কতা

দেশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

বাংলাদেশিদের জন্য আজই চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

১০

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

১১

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

১২

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

১৩

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

১৪

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

১৫

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১৬

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১৭

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১৯

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

২০
X