তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ মে ২০২৫, ১১:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

পারিশ্রমিক কমিয়েছেন নয়নতারা

পারিশ্রমিক কমিয়েছেন নয়নতারা

দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছেন। পেয়েছেন ‘লেডি সুপারস্টার’ খ্যাতিও। এ অভিনেত্রী ক্যারিয়ারের শীর্ষে থাকাকালে প্রতিটি সিনেমার জন্য গড়ে ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। এমনকি শাহরুখ খানের বিপরীতে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ মুভিতেও তিনি এই একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছিলেন।

তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিরঞ্জীবীর আসন্ন একটি সিনেমায় অভিনয়ের জন্য নয়নতারা তার পারিশ্রমিক কমিয়েছেন। ভারতীয় গণমাধ্যম কইমই সূত্রে জানা গেছে, নয়নতারা এ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করতে চলেছেন। চরিত্রটির দৈর্ঘ্য ও স্ক্রিন টাইম কম হওয়ায় তিনি নিজের পারিশ্রমিক কমিয়ে নিয়েছেন। মুভির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এবং চিরঞ্জীবীর প্রতি শ্রদ্ধাবোধও এ সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত নয়নতারা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, নয়নতারা মালয়ালাম সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখলেও, তামিল ও তেলেগু সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বলিউডেও তার অভিষেক হয়েছে সুপারহিট জওয়ান মুভির মাধ্যমে। এখন দেখার বিষয়, চিরঞ্জীবীর নতুন সিনেমায় তার এ ক্যামিও উপস্থিতি কতটা দর্শক হৃদয় জয় করতে পারে। এখনো সিনেমার নাম ঠিক হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১০

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১১

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১২

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৪

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৫

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৬

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৭

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৮

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৯

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

২০
X