তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৮:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

আগস্ত্যকে সুহানার শুভেচ্ছা

আগস্ত্যকে সুহানার শুভেচ্ছা

বহুল প্রতীক্ষিত যুদ্ধনাট্য ‘ইক্কিস’-এর টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয় আলোড়ন। আর সেই আলোড়নের কেন্দ্রে রয়েছেন বলিউডের নবাগত আগস্ত্য নন্দা। কিংবদন্তি অমিতাভ বচ্চনের নাতি ও জয়া বচ্চনের আদরের দৌহিত্র এ তরুণ অভিনেতা এবার বড়পর্দায় পা রাখতে যাচ্ছেন এক ঐতিহাসিক চরিত্রে।

আসন্ন এ সিনেমাটি পরিচালনা করছেন শ্রীরাম রাঘবন এবং এটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে শহীদ হওয়া ভারতীয় বীরযোদ্ধা অরুণ ক্ষেত্রপালের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত।

উৎসবমুখর এই মুহূর্তে শাহরুখ খানের কন্যা সুহানা খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে টিজারটি শেয়ার করেছেন। সেখানে তিনি একটি হার্ট এবং হাসি ইমোজি দিয়ে আগস্ত্যার অভিষেককে সমর্থন জানিয়েছেন। গুঞ্জন রয়েছে, আগস্ত্য ও সুহানার মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তাই তার এমন শুভেচ্ছা নজর কেড়েছে সবার।

এদিকে প্রকাশিত টিজারের ক্যাপশনে লেখা ছিল, ‘দিনেশ ভিজান এবং ম্যাডক ফিল্মস উপস্থাপন করছে একজন সাহসী সৈনিক ও পুত্র, অরুণ ক্ষেত্রপালের সত্য গল্প। ভারতের সবচেয়ে কমবয়সী পরম বীর চক্রপ্রাপ্ত। সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে।’

আগস্ত্যকে সমর্থন জানিয়ে অভিনেত্রী অনন্যা পান্ডেও টিজারটি তার স্টোরিতে শেয়ার করেছেন, সঙ্গে একটি ভারতীয় পতাকা এবং ভক্তিরত হাতজোড় ইমোজি দিয়ে আগস্ত্যাকে স্নেহ করে ‘অ্যাগি’ বলে উল্লেখ করেছেন।

আগস্ত্যর বোন নব্যা নভেলি নন্দা একটি হার্ট ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ভাগ্নি নওমিকা সারানও সিনেমাটির প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১০

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১১

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১২

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৩

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৪

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৫

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৬

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৭

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৮

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

২০
X