রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৭:৪৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ঈদে অন্যরকম অভিজ্ঞতা সাবিলার

ঈদে অন্যরকম অভিজ্ঞতা সাবিলার

টিভি নাটকেই থিতু হয়েছেন সাবিলা নূর। চুটিয়ে কাজ করছেন ছোট পর্দায়। তবে কয়েক বছর ধরে চুক্তিবদ্ধ হচ্ছেন ওয়েব দুনিয়াতেও। এরই মধ্যে শেষ করেছেন ‘মারকিউলস’ নামের ওয়েব সিরিজ। সেটিই এবার আসছে কোরবানির ঈদে। এটি হবে এ তারকার প্রথম কোনো সিরিজ মুক্তি পাওয়া। তাই এবারের ঈদ বেশ আলাদাই হতে যাচ্ছে সাবিলার।

‘মারকিউলিস’ প্রযোজনা করেছে চরকি। আবু শাহেদ ইমনের পরিচালনায় এ সিরিজে অভিনয় করেছেন একদল তারকা। আছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াসউদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারিসহ অনেকেই।

কাজের অভিজ্ঞতা অভিনব ছিল বলে জানিয়েছেন সাবিলা। তিনি বলেন, ‘এ সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একটি মেয়ের জার্নির মাধ্যমে কিছু গল্প প্রকাশ করা হয়। একজন মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে নিয়ন্ত্রণ করবে সেটি এ সিরিজের মূল বিষয়বস্তু। আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি, তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না। এ কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারা জীবন থাকবে। এ সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।’

পরিচালক আবু শাহেদ ইমন জানান, মূলত এটি একটি মেয়ের গল্প। তার প্রেমিক একজনের হাতে খুন হন। ড্রামা থ্রিলার ধাঁচের গল্প হলেও সামাজিক অনেক ঘটনা রয়েছে। আসছে ঈদে সিরিজটির স্ট্রিমিং হবে চরকিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X