তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ১১:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

বিটিভির ঈদ আয়োজনে একঝাঁক শিল্পী

বিটিভির ঈদ আয়োজনে একঝাঁক শিল্পী

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে বর্ণিল সংগীতানুষ্ঠান। পাঁচ দিনব্যাপী আয়োজনে গান গেয়েছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় সব তারকা। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবার গাইলেন বিটিভির ঈদ আয়োজনে।

ঈদের দিন সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে একক সংগীতানুষ্ঠান ‘তাহসান আনপ্লাগড’। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় মৌসুমী মৌয়ের উপস্থাপনায় তাহসান শোনাবেন তার জনপ্রিয় আটটি গান। তা ছাড়া একক সংগীতানুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী এলিটা। ‘এলিটা এলিভ’ নামে এ অনুষ্ঠানটি প্রচারিত তবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায়। এ ছাড়া ঈদ আয়োজনে একক সংগীতানুষ্ঠানে গাইবেন ইথুন বাবু, আলম আরা মিনু, আঁখি আলমগীর, মনির খান। থাকছে ফোক ও বাউল গানের আয়োজন।

ঈদের দিন সকাল সাড়ে ১১টায় সরোজ রাহুতের প্রযোজনায় ফোক গান গাইবেন নুসরাত জাহান, গামছা পলাশ, বিউটি, অনন্যা, নূর হাসান আলম ও সাবরিন। চতুর্থ দিন দুপুর ১টায় প্রচারিত হবে তারিকুজ্জামানের প্রযোজনায় ‘ঈদ বাউলিয়ানা’। এ অনুষ্ঠানে গাইবেন চিশতী বাউল, সুকুমার বাউল, শফি মণ্ডল, শাহনাজ বেলী, দীপ্র, দুর্জয় বড়ুয়া ও টুনটুন বাউল।

ঈদের দিন রাত ১১টা ৫ মিনিটে মামুন মাহমুদের প্রযোজনায় গাইবেন পিয়াল হাসান চৌধুরী, আদনান বাবু, হুমায়রা বশির, রিজিয়া পারভীন, রুমানা ইসলাম ও স্বীকৃতি। দ্বিতীয় দিন সকাল ১১টায় মনিরুল হাসানের প্রযোজনায় ‘গানের ছন্দে ঈদ আনন্দ’ অনুষ্ঠানে গাইবেন সংগীতশিল্পী আগুন, দিঠি আনোয়ার, নাসির খান ও আলম আরা মিনু।

থাকছে দ্বৈত গানেরও অনুষ্ঠান। ঈদের তৃতীয় দিন সকাল ১১টা ৫ মিনিটে সৈয়দা ফারহানা হাসান প্রযোজিত দ্বৈত গানের অনুষ্ঠানে গান গাইবেন মারিয়া সালমা, নয়ন, মৌমিতা মৌ, রাজিয়া, বেলাল খান, নন্দিতা, পুতুল মারিয়া, তামান্না প্রমি, খালিদ মুন্না, স্মরণ, ইকবাল মিন্টু, পপি, প্রিয়াংকা ও আসিকুর রহমান। এ ছাড়া ঈদের আয়োজনে রয়েছে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গানের অনুষ্ঠান ও ব্যান্ড শো।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X