তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৪:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

হলে হলে ঘুরছেন মন্দিরা

হলে হলে ঘুরছেন মন্দিরা

দীর্ঘদিন আটকে থাকার পর এবারের ঈদে মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর সিনেমা ‘নীলচক্র’। প্রথম সপ্তাহে কেবল ঢাকার ভেতরে মাল্টিপ্লেক্স ও লায়ন সিনেমাসসহ মোট ৬টি হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার ও ব্লকবাস্টার সিনেমাসে শো পেয়েছে সিনেমাটি। তাই প্রায় প্রতিদিনই নিজের সিনেমার দর্শক চাহিদা দেখতে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন এই নায়িকা। নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন গণমাধ্যমেও।

মন্দিরা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমি একেবারই নতুন। মাত্র দুটি সিনেমায় অভিনয় করেছি। এরই মধ্যেই দর্শক আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, তার জন্য কাজের প্রতি ডেডিকেশন এবং ভালোবাসা বেড়ে যাচ্ছে। কারণ দর্শক এখন আমার কাছে ভালো কাজ আশা করছে, যা স্টার সিনেপ্লেক্সে এসে দর্শকের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। এ ছাড়া সিনেমায় আমার নায়ক আরিফিন শুভর সঙ্গে জুটি সবাই পছন্দ করেছে। তাদের এমন ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।’

এ সময় এই নায়িকাকে নিজের সিনেমার পাশাপাশি ‘ইনসাফ’ সিনেমার প্রচারণায়ও দেখা যায়। মন্দিরা বলেন, “আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি খুব সুন্দর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ঈদুল ফিতরের পর ঈদুল আজহায়ও প্রেক্ষাগৃহে দর্শকের উপচে পড়া উপস্থিতি তারই বার্তা দিচ্ছে। তাই শুধু ‘নীলচক্র’ নয়, সব সিনেমাই দর্শক দেখবে বলে আমি আশাবাদী। কারণ এবারের ঈদে চমৎকার চমৎকার গল্পের সিনেমা নির্মাণ হয়েছে।”

সাসপেন্স থ্রিলার ঘরানার ‘নীলচক্র’ পরিচালনা করেছেন মিঠু খান। এর গল্পে দেখা যাবে প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছে। অনেকেই পা দিচ্ছে সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

‘নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী ছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X