কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

চুলকানি শুধু ত্বকের সমস্যা নয়, হতে পারে বড় অসুখের সংকেত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চুলকানি প্রায়ই ছোটখাটো ত্বকের সমস্যা মনে হলেও, অনেক সময় এটি শরীরে বড় অসুখের ইঙ্গিতও দিতে পারে। সাধারণ অ্যালার্জি বা খুস্তি ছাড়া কখনো কখনো লিভার, কিডনি, থাইরয়েড, এমনকি ক্যানসারের মতো গুরুতর অসুখের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাই চুলকানি লেগে থাকলে সঠিক কারণ জানা গুরুত্বপূর্ণ।

চলুন জেনে নিই অন্য যেসব কারণে চুলকানি হতে পারে—

লিভারের অসুখ: দীর্ঘস্থায়ী লিভার সমস্যায় চুলকানি খুব সাধারণ। বিশেষ করে হাতের তালুতে শুরু হয়ে শরীরের অন্য অংশে ছড়াতে পারে।

কিডনি রোগ: দীর্ঘমেয়াদি কিডনি রোগেও ত্বকে চুলকানি দেখা যায়। ডায়ালাইসিস নিচ্ছে এমন রোগীরাও প্রভাবিত হতে পারে।

অটোইমিউন রোগ: শরীরের প্রতিরোধ ব্যবস্থা ভুলভাবে নিজেকেই আক্রমণ করলে ত্বকে চুলকানি হতে পারে। অ্যাটোপিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, লুপাস ইত্যাদি রোগের সঙ্গে এটি যুক্ত।

থাইরয়েড সমস্যা: থাইরয়েডের সমস্যা থাকলেও চুলকানি হতে পারে। সাধারণত এটি চুল, ত্বক ও নখকে প্রভাবিত করে।

টাইপ ২ ডায়াবেটিস: রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যা হলে চুলকানি দেখা দিতে পারে। বিশেষ করে শরীরের বিভিন্ন অংশে বা মাথায়।

দাদ: দাদের সময় ত্বকে চুলকানি হয়, সঙ্গে ফোস্কুড়ি, ব্যথা বা ঝিনঝিন অনুভূতিও থাকতে পারে।

ক্যানসার: কিছু ধরনের ক্যানসারের সঙ্গে চুলকানির সম্পর্ক থাকতে পারে। যেমন লিভার ক্যানসার, পিত্তথলির ক্যানসার, হেমাটোপয়েটিক সিস্টেমের ক্যানসার ও ত্বকের ক্যানসার।

চুলকানি সাধারণত ছোটখাটো সমস্যা হলেও, দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক চুলকানি কখনো গুরুতর অসুখের সংকেত হতে পারে। তাই হঠাৎ বেড়ে যাওয়া বা দীর্ঘ সময় ধরে চলতে থাকা চুলকানি উপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র : মেডিকেল নিউজ টুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X