বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ জুন ২০২৫, ১০:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

কাজলের রামোজি আতঙ্ক

কাজলের রামোজি আতঙ্ক

বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রামোজি ফিল্ম সিটিকে বিশ্বের অন্যতম ভূতুড়ে ‘জায়গা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি এমন কিছু জায়গায় শুটিং করেছি, যেগুলো আমাকে অস্বস্তিতে ফেলেছে। ঘুমোতে পারিনি। রামোজি ফিল্ম সিটি আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভূতুড়ে জায়গাগুলোর একটি।’

এ মন্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে হায়দরাবাদের বাসিন্দা ও তেলেগু সিনেমার দর্শকদের মধ্যে বিষয়টি নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ কাজলের স্পষ্টভাষিতা ও অনুভূতির প্রতি সহানুভূতি দেখালেও, অনেকেই মন্তব্যটি ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দেন।

‘এক্স’ ব্যবহারকারী একজন ভারতীয় নাগরিক কাজলের এমন মন্তব্যে কঠিন সমালোচনা করে লিখেছেন, ‘কাজল রামোজি ফিল্ম সিটিকে পৃথিবীর সবচেয়ে ভূতুড়ে জায়গা বলায় এশিয়ার বৃহত্তম ফিল্ম স্টুডিওর প্রতি অবমাননা করা হয়েছে। এটা হিন্দি সিনেমার আগের গৌরব হারানোর প্রতি ঈর্ষার বহিঃপ্রকাশ।’ অনেকে কাজলের মন্তব্যকে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি একটি প্রচ্ছন্ন কটাক্ষ হিসেবেও দেখছেন। তারা মনে করিয়ে দেন, বাহুবলী, পুষ্পা ও আরআরআর-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলো রামোজিতেই শুট হয়েছে, অথচ তখন এমন কোনো অভিজ্ঞতা কেউ প্রকাশ করেননি। অন্যদিকে, কাজলের ভক্তদের একাংশ তার বক্তব্যকে সমর্থন জানিয়ে পুরোনো সেই বিতর্কগুলোর কথাই মনে করিয়ে দেন, যেখানে রামোজি ফিল্ম সিটিতে অতিপ্রাকৃত কর্মকাণ্ডের কথা বহুবার আলোচনায় এসেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, কাজলই প্রথম নন যিনি রামোজি ফিল্ম সিটিকে নিয়ে ভৌতিক অভিজ্ঞতা ভাগাভাগি করলেন। এর আগে অভিনেত্রী তাপসী পান্নু, পরিচালক রবি বাবু, রাশি খান্না এবং পরিচালক সুন্দর সিও এই স্টুডিওর অস্বস্তিকর পরিবেশের কথা বলেছেন। সব মিলিয়ে কাজলের এ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আর ঠিক এমন সময়েই তার নতুন সিনেমা ‘মা’ মুক্তির অপেক্ষায়, যা ২৭ জুন প্রেক্ষাগৃহে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X