চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই শোডাউন ও প্রচারণার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা পশ্চিম বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার কার্যালয় সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল অনুযায়ী বুধবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পরদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার কথা থাকলেও ওই দিনই বিকেলে প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমী চান্দিনা মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠ থেকে বিশাল শোডাউন নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশসহ চান্দিনা উপজেলা সদরে প্রচারণা চালান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর কালবেলাকে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হাতপাখা প্রতীকের প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিষয়ে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X