তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

চঞ্চলের নায়িকা স্বস্তিকা?

চঞ্চলের নায়িকা স্বস্তিকা?

বাংলাদেশি সিনেমায় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বাঁধতে পারেন ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। আগামী নভেম্বরে এ ছবির শুটিং শুরুর কথাও শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমে চাউর হয়েছে এমন খবর।

শোনা যাচ্ছে, বাংলাদেশে নতুন ছবির প্রস্তাব পেয়েছেন স্বস্তিকা। তবে সিনেমাটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা জানা যায়নি। এমনকি জানা যায়নি ছবিটির নামও। এরই মধ্যে এ সিনেমা করতে সম্মত হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা।

গুঞ্জন উঠেছে, ছবিতে স্বস্তিকার বিপরীতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। গুঞ্জন সত্যি হলে এ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধবেন চঞ্চল-স্বস্তিকা।

আরও শোনা গেছে, এরই মধ্যে স্বস্তিকাকে সিনেমার জন্য অগ্রিম টাকাও দিয়েছেন প্রযোজক। চঞ্চল চৌধুরী এখনো দিনক্ষণ দিতে পারেননি। তবে এ বিষয়ে কিছুই জানেন না অভিনেতা চঞ্চল। তিনি জানান, অনেকেই কাজের প্রস্তাব দেন তাকে। সম্প্রতি কলকাতার ৮ থেকে ১০ নির্মাতার সঙ্গে কথা চলছে তার; কিন্তু কারও সঙ্গে ফাইনাল হয়নি কিছুই।

ভারতীয় পত্রিকায় প্রকাশিত খবরের বিষয়ে অভিনেতা চঞ্চলের ভাষ্য, পত্রিকাটি এমন একটি খবর ছাপিয়েছে, সেখানেও কোনো তথ্য নেই। চঞ্চল চৌধুরীকে তারা কিছু জিজ্ঞেস করেনি। ফলে অভিনেতা চঞ্চল নিজেই বিভ্রান্তির মধ্যে পড়েছেন! উল্টো তিনিই প্রশ্ন করেছেন, ‘আমি ও স্বস্তিকা আসলে কোন নির্মাতার সিনেমা করছি? গল্পটাই বা কেমন!’

জানা গেছে, বর্তমানে কলকাতায় আছেন স্বস্তিকা। এক মাসের বিরতি নিচ্ছেন তিনি। শারীরিক কিছু সমস্যার জন্য আগামী সপ্তাহে একটি অস্ত্রপচার হবে। এরপর আবারও এক মাস বিশ্রাম নিয়ে তবেই কাজে ফিরবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১০

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১১

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১২

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৩

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৪

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৫

তবে কি আজ নেইমারের দিন?

১৬

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৭

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৯

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

২০
X