তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৯:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

অহনার নতুন

অহনার নতুন

ভিন্নধর্মী চরিত্রে নিয়মিতভাবে পর্দায় নিজেকে উপস্থাপন করছেন ছোট পর্দার লেডি সুপারস্টার অহনা রহমান। হাল সময়ের গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত নাটকে তার জুরি নেই। ফলে এ ধরনের গল্পে নির্মাতারাও তাকে নিয়ে কাজ করতে আগ্রহী। এরই মধ্যে অহনা অভিনীত একটি নাটকের ট্রেলার ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকের নাম ‘বউ নিখোঁজ’। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন এবং নির্মাণ করেছেন রুমান রুনি। ট্রেলারে অহনার অভিনয় দেখেই দর্শকের মধ্যে নাটকটি দেখার প্রতি প্রবল আগ্রহ জন্মেছে। আবার অহনা জানান শুধু ‘বউ নিখোঁজ’ই নয়, সামনে জাকিউল ইসলাম রিপনের ‘আমার পরাণ পাখি’, ‘বউ শাশুড়ি’, মহিন খানের ‘মিশন নোয়াখালী’সহ জিয়া উদ্দিন আলমের কয়েকটি নাটক প্রচারে আসছে।

অহনা রহমান বলেন, ‘বউ নিখোঁজ নাটকটি বেশ কয়েক মাস আগে করেছিলাম। যতদূর মনে পড়ে রুমান রুনির পরিচালনায় এর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। তবে এ নাটকের গল্পটা দারুণ ভালো লেগেছে আমার কাছে। কারণ গল্পটাই মূলত আমাকে কেন্দ্র করে। আমি বউয়ের চরিত্রে অভিনয় করেছি। সেই বউ-ই নিখোঁজ হয়ে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে বই নিখোঁজ নাটকটি। নাট্যকার ইউসুফ আলী খোকন চমৎকার একটি গল্প রচনা করেছেন। পুরো ইউনিট ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করেছিল। যে কারণে নাটকটি অনেক ভালো হয়েছে। উল্লেখ্য, ‘বউ নিখোঁজ’, ‘আমার পরাণ পাখি’, ‘বউ শাশুড়ি’, ‘মিশন নোয়াখালী’ শিগগির ভিন্ন ভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X