শিবলী আহমেদ
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

অধরার বিদেশ ভ্রমণের নেপথ্যে

অধরার বিদেশ ভ্রমণের নেপথ্যে

দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন ঢাকাই সিনেমার নায়িকা অধরা খান। মাসখানেক ধরে বিদেশের বিভিন্ন স্থানে ছবি পোস্ট করে যাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। স্বল্পবসনে আবেদনময়ী ওসব ছবিতে বেশিরভাগ সময় একাই দেখা যাচ্ছে অধরাকে। কখনো ঘুরছেন, কখনো খাচ্ছেন রেস্তোরাঁয়।

গত মাসে বেশ কিছুদিন দুবাইয়ে সময় কাটিয়ে অধরা উড়ে গিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে কয়েক দিন ধরে আছেন তিনি। এখানেই শেষ নয়, শিগগির যুক্তরাষ্ট্র থেকে কানাডায় যাবেন এ নায়িকা।

অধরার বিদেশ ঘোরাঘুরি বেশ চোখে লেগেছে ভক্তদের। তাদের মনে জেগেছে নানান প্রশ্ন। এ বিষয়ে কালবেলার সঙ্গে আলাপ হয় নায়িকার। জানতে চাওয়া হয় তার এতদিন বিদেশ থাকার কারণ। সেখানে তার খরচ মেটাচ্ছেন কে? কার কাছে উঠেছেন? নাকি কোনো সুগার ড্যাডির আশ্রয়ে লালিত হচ্ছেন অধরা?

এসব প্রশ্নের উত্তরে অধরা বলেন, ‘সুগার ড্যাডি নেই। আমার বিদেশ ঘোরার কারণ অনেককেই বলেছি; কিন্তু মানুষ শুধু শিরোনাম পড়ে, সংবাদের ভেতরে পড়ে না! আমার বড় বোন থাকেন দুবাই। তাই সেখানে গিয়েছিলাম। এখন যুক্তরাষ্ট্রে আছি পারিবারিক ব্যবসার খাতিরে। চলতি মাসে দ্বিতীয় সপ্তাহে এখান থেকে যাব কানাডা। সেখানে আমার ছোট বোন আছে। সে এ বছরের জুনে উচ্চশিক্ষার জন্য কানাডা গিয়েছে।’

এ বছরে কী কাজ করলেন অধরা? সামনে আর কীইবা করবেন? নাকি বিদেশেই কাটবে পুরো বছর? জবাবে বললেন, “২০২৩ সালের জানুয়ারি মাসে ‘দখিন দুয়ার’ শুটিং দিয়ে কাজ শুরু করি। এরপর কাজ করেছি মাজহার বাবু পরিচালিত ‘ঠোকর’ সিনেমার। তারপর কাজ করলাম অপূর্ব রানা পরিচালিত ‘দি রাইটার’ ছবিতে। এই মুভিগুলো নিয়ে এ বছরের ব্যস্ততা বলা যায়। দখিন দুয়ার ও দি রাইটার হয়তো দ্রুতই রিলিজ হবে। এ বছর এগুলোর শুটিং নিয়েই ব্যস্ততা গিয়েছে। এখন এগুলো ডাবিংয়ের অপেক্ষায় আছে। অল্প কিছু শুটিং বাকি আছে দি রাইটার সিনেমার। নতুন কাজের কথাবার্তা হচ্ছে, দেখি কী হয়।” নায়িকা জানিয়েছেন, অক্টোবরের শেষে কিংবা নভেম্বরে সিনেমার কাজে ফিরতে পারব। অক্টোবর ছাড়া দেশে ফেরা হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X