তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১১:০২ এএম
প্রিন্ট সংস্করণ

হানিয়ার রেকর্ড

হানিয়ার রেকর্ড

বলিউড, হলিউড কিংবা ললিউড—বিনোদনের যে ইন্ডাস্ট্রিই হোক না কেন, একটা সময় পর্যন্ত তার কেন্দ্রবিন্দুতে ছিলেন পুরুষ তারকারা। কিন্তু সময় বদলেছে। নারী তারকারা এখন শুধু জায়গা করে নিচ্ছেন না বরং নিজেরাই হয়ে উঠছেন পুরো শিল্পের চালিকাশক্তি। আর পাকিস্তানের বিনোদন জগৎ, অর্থাৎ ললিউডও এই ঢেউ বদলে অংশ নিচ্ছে একেবারে সামনে থেকেই।

এই পরিবর্তনের নেতৃত্বে রয়েছেন ললিউডের বর্তমান সময়ের সবচেয়ে উজ্জ্বল তারকা হানিয়া আমির। তার চারটি জনপ্রিয় নাটক—মেরে হাম সাফার, কাভি ম্যায় কাভি তুম, ইশকিয়া ও মুঝে পেয়ার হুয়া থা একসঙ্গে মিলিয়ে অতিক্রম করেছে ১ বিলিয়ন (১০০ কোটি) ভিউয়ের চমকপ্রদ মাইলফলক।

এমন বিরল সাফল্য শুধু প্রশংসনীয় নয়, বরং রীতিমতো গড়েছে ইতিহাস। কারণ ললিউডে এত বড় ভিউয়ের রেকর্ড আগে শুধু হাতেগোনা কয়েকজন পুরুষ তারকার নামেই শোনা যেত। এই মুহূর্তে হানিয়া টক্কর দিচ্ছেন ললিউডের শীর্ষ দুই পুরুষ তারকা দানিশ তৈমুর ও ওয়াহাজ আলিকে। যাদের দুজনেরই রয়েছে ১০০ কোটির ক্লাবে চারটি করে নাটক।

দানিশ তাইমুরের ব্লকবাস্টার নাটকগুলো হলো ক্যায়সি তেরি খুদগর্জি, জান নিসার, মন মাস্ত মালাং ও দিওয়াঙ্গি। এদিকে ওয়াহাজ আলির জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে তেরে বিন, ফিতুর, মুঝে পেয়ার হুয়া থা, এহদ-ই-ওয়াফা। তবে হানিয়ার এ অর্জনের বিশেষত্ব এখানেই যে, এটা শুধু তার একক সাফল্য নয়, বরং নারীকেন্দ্রিক গল্প ও চরিত্র যে দর্শকদের হৃদয়ে কতটা জায়গা করে নিচ্ছে, এটা তারও প্রমাণ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X