তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৮:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

চার গুণীর সম্মাননা

চার গুণীর সম্মাননা

চলচ্চিত্রের ইতিহাস, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে অবদান রাখা গুণী শিল্পীদের সম্মান জানাতে আগামী ১৮ অক্টোবর লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচারসের বার্ষিক গালা ফান্ডরেইজার। এবারের আয়োজনে অভিনেত্রী পেনেলোপে ক্রুজসহ সম্মানিত হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা ওয়াল্টার সালেস, সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন ও কমেডিয়ান বোয়েন ইয়াং।

স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপে ক্রুজকে প্রদান করা হবে ‘আইকন অ্যাওয়ার্ড’। অ্যাকাডেমি মিউজিয়ামের ভাষায়, এ সম্মাননা সেসব শিল্পীকে দেওয়া হয়, যাদের কর্মজীবন বৈশ্বিক পরিসরে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে।

‘লুমিনারি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ব্রাজিলিয়ান চলচ্চিত্র নির্মাতা ওয়াল্টার সালেস, যিনি ‘দ্য মোটরসাইকেল ডায়রিজ’সহ একাধিক সৃজনশীল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের ভাষা ও কাঠামোকে নতুন মাত্রা দিয়েছেন।

রক সংগীতের কিংবদন্তি ব্রুস স্প্রিংস্টিন পাচ্ছেন এবারের নতুন সংযোজন ‘লেগেসি অ্যাওয়ার্ড’। ১৯৯৪ সালে অস্কারজয়ী গান ‘স্ট্রিটস অব ফিলাডেলফিয়া’-এর এই শিল্পীকে এ সম্মাননা দেওয়া হচ্ছে তার দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক প্রভাব ও প্রজন্মগত অনুপ্রেরণার স্বীকৃতিস্বরূপ।

এদিকে, ‘ভ্যানটেজ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা বোয়েন ইয়াং। এ পুরস্কারটি তুলে দেওয়া হয় এমন উদীয়মান কণ্ঠগুলোকে, যারা চলচ্চিত্র-সংক্রান্ত প্রচলিত ধারণা ও গল্প বলার ধরনকে প্রশ্ন করে এগিয়ে চলেছেন।

গালা থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে অ্যাকাডেমি মিউজিয়ামের প্রদর্শনী, শিক্ষা উদ্যোগ, জনসাধারণের জন্য প্রোগ্রাম ও প্রবেশাধিকার সম্প্রসারণে।

অ্যাকাডেমি মিউজিয়ামের পরিচালক ও প্রেসিডেন্ট অ্যামি হোমা এক বিবৃতিতে বলেন, ‘গালা শুধু সম্মান প্রদানের রাত নয়, বরং এটি চলচ্চিত্রকে উদযাপন, সংরক্ষণ ও সমৃদ্ধ করার একটি বৈশ্বিক প্রয়াস। পঞ্চমবারের মতো আয়োজিত এ গালায় বিশ্ববিখ্যাত শিল্পীদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X